ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বড় সুখবর রাজশাহীবাসীর জন্য
বাংলাদেশের টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্তির উপলক্ষকে স্মরণ করতে বর্ণাঢ্য আয়োজন করছে নতুন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। তারই ধারাবাহিকতায় আজ রাজশাহী বিভাগে পালন হচ্ছে রজতজয়ন্তীর অনুষ্ঠান। যেখানে উপস্থিত হয়েছে বিসিবি সভাপতিসহ বোর্ড পরিচালকরা। এ সময় রাজশাহী বাসী একটি সুখবর দিয়েছেন আমিনুল।
রোববার (২২ জুন) সকাল ১০ টার রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনূর্ধ্ব-১২ সিক্স-এ-সাইড ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেন আমিনুল। এ সময় তিনি রাজশাহীতে প্রিমিয়ার লিগ চালু করার ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, আমরা টেস্ট ক্রিকেটকে সামনের দিকে দেখতে চাই। এটা একটা লঞ্চ প্যাড হিসেবে দেখলাম বাংলাদেশের মানুষ- বিশেষ করে গতকালকে খুলনায়, আজকে রাজশাহীতে মানুষ স্বতস্ফূর্তভাবে টেস্ট ক্রিকেটকে স্বাগত জানাচ্ছে। আপনারা জানেন বাংলাদেশ অলরেডি ফুল মেম্বার। ২৫ বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছে।
‘আমরা এই আয়োজন সবসময় করতে চাই। এটা একটা অংশ। আপনারা জানেন যে, ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করতে যাচ্ছি। সব জায়গাতে ক্রিকেট ছড়িয়ে দিতে চাচ্ছি। কীভাবে এখানে আরও বেশি ক্রিকেট খেলা হতে পারে, কীভাবে রাজশাহী থেকে জাতীয় দলে খেলোয়াড়েরা যুক্ত হতে পারেন। কীভাবে বাংলাদেশের ক্রিকেটকে আপনারা সাহায্য করতে পারেন। সে বিষয়ে আমরা আলোচনা করব।’
তিনি আরও বলেন, দেখছেন যে এই গ্রাউন্ডস এত সুন্দর, এমন আউটফিল্ড কিন্তু অনেক দেশে নেই। উইকেট এত সুন্দর নেই। এখানে গ্রাইন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব ভাই এখানে আছেন, দেশব্যাপী যদি আমরা এ রকম ফ্যাসিলিটিজ তৈরি করতে পারি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আউটফিল্ড বের হয়ে আসবে।
উল্লেখ্য, ২০০০ সালের ২৬ জুন আইসিসির পূর্ণ সদস্যপদ পাওয়ার সেই ঐতিহাসিক দিনকে স্মরণীয় করে রাখতে ২১ থেকে ২৮ জুন ২০২৫ পর্যন্ত দেশজুড়ে আয়োজিত হয়েছে এক সপ্তাহব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা।
আয়োজনে যা থাকছে:
সিক্স-এ-সাইড টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১২): খুলনা, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, ঢাকা, রংপুর ও বরিশালে আয়োজন করা হবে অনূর্ধ্ব-১২ ক্রিকেট প্রতিযোগিতা। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ম্যাচ।
বিভিন্ন মজার ও শিক্ষামূলক কার্যক্রম:
পেসার হান্ট: তরুণ প্রতিভা খুঁজে বের করার চ্যালেঞ্জকমেন্ট্রি বুথ: দর্শকদের ধারাভাষ্য দেওয়ার সুযোগ ঐতিহাসিক টেস্ট মুহূর্ত নিয়েআর্ট প্রতিযোগিতা: টেস্ট ক্রিকেটভিত্তিক ছবি আঁকার আয়োজনহিট দ্য স্টাম্প: ওপেন চ্যালেঞ্জ—স্টাম্পে বল লাগানোর খেলা‘গুড লাক’ উইশ বোর্ড: দর্শকদের শুভকামনা বার্তা লেখার সুযোগ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE