ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
১৩ বছরেও ব্যর্থ বিসিবি, এবার দুধভাত ভাগাভাগির নামে চিটাগাং-রাজশাহীকে ছেঁটে দিল
নিজস্ব প্রতিবেদক: চিটাগাং-রাজশাহী বাদ, নোয়াখালী দলে! বিসিবির নতুন বোর্ড যেন চলছে দুধভাত ভাগাভাগির রাজনীতিতে। বিপিএলের দ্বাদশ আসর ঘিরে শুরু হয়েছে তুমুল জল্পনা-কল্পনা। এবার মাঠে নামছে নতুন দল, বাদ পড়তে যাচ্ছে পুরনো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি। অথচ ক্রিকেটভক্তদের প্রত্যাশা ছিল আরও পেশাদার ও সম্প্রসারিত একটি বিপিএল আসর, যেখানে থাকবে হোম-অ্যাওয়ে পদ্ধতির বাস্তবায়ন এবং আঞ্চলিক ভারসাম্য। বাস্তবে হচ্ছে উল্টোটা!
মিরপুরভিত্তিক আয়োজনে এক যুগ পেরিয়ে গেলেও বিসিবি ব্যর্থ হয়েছে সারা দেশে বিপিএলের উন্মাদনা ছড়াতে। চট্টগ্রাম, সিলেট এমনকি খুলনার মতো বড় ভেন্যুগুলো পড়ে আছে অবহেলায়। খুলনার স্টেডিয়াম তো কার্যত মৃতপ্রায়। তবে বিসিবির নতুন গভর্নিং কাউন্সিলের অধীনে কিছু পরিবর্তনের হাওয়া বইছে।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বিপিএল ম্যাচ আয়োজন এখন অনেকটাই নিশ্চিত। যুব ও ক্রীড়া উপদেষ্টার ব্যক্তিগত আগ্রহেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র। পাশাপাশি আলোচনায় আছে বরিশাল ভেন্যুও, যদিও সময় স্বল্পতা এবং আউটফিল্ডের অবস্থা বিবেচনায় আসন্ন আসরে তা সম্ভব না-ও হতে পারে।
তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য—রাজশাহী ও চিটাগাং কিংসের মতো জনপ্রিয় দল বাদ পড়ার সম্ভাবনা। একাদশ আসরে আর্থিক অনিয়মের কারণে বিসিবি তাদের নিয়ে চিন্তিত। নতুন ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী নোয়াখালীর একটি স্বনামধন্য শিল্পগোষ্ঠী ইতিমধ্যেই বিসিবিতে ব্যাংক গ্যারান্টিসহ প্রস্তাব জমা দিয়েছে। এই দল কেবল ক্রিকেট নয়, নোয়াখালীর মানুষকেও বিপিএলের উন্মাদনায় সামিল করার বড় সুযোগ হয়ে উঠতে পারে।
বিসিবির সবশেষ সভায় গভর্নিং কাউন্সিল পুনর্গঠন এবং ফ্র্যাঞ্চাইজি নীতিমালায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ফলে পরের আসরে দল সংখ্যা কমে যেতে পারে, আবার নতুন দলও যুক্ত হতে পারে—সবই নির্ভর করছে নোয়াখালীর মতো পৃষ্ঠপোষকদের উপর।
দর্শকদের কৌতূহল এখন একটাই—নোয়াখালী কি পারবে রাজশাহী-চিটাগাংয়ের জায়গা পূরণ করতে? নাকি এটি হবে বিসিবির আরেকটি বিতর্কিত সিদ্ধান্ত? সময়ই দেবে তার জবাব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE