ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
অবসর ভেঙে সবাইকে চমকে দিয়ে নারী ক্রিকেটে ভিক্টোরিয়ার হেড হলেন কিরবি শর্ট
MD: Maruf Hosen
Senior Reporter
নিজস্ব প্রতিবেদক: অবসর নেওয়ার পর মাঠ ছেড়েছিলেন, কিন্তু এবার নতুন ভূমিকায় ফিরলেন কিরবি শর্ট। সাবেক ব্রিসবেন হিট অধিনায়ক ও WBBL-এ শিরোপাজয়ী এই ক্রিকেটারকে নিয়োগ দেওয়া হয়েছে ক্রিকেট ভিক্টোরিয়ার নারী ক্রিকেট বিভাগের প্রধান হিসেবে। এটি নারী ক্রিকেটে ভিক্টোরিয়ার হাই পারফরম্যান্স প্রোগ্রামে এক গুরুত্বপূর্ণ পদ।
৩৮ বছর বয়সী কিরবি শর্ট খেলোয়াড়ি জীবনে ছিলেন একজন স্পিনিং অলরাউন্ডার। ২০১৮-১৯ ও ২০১৯-২০ মৌসুমে পরপর দুটি WBBL শিরোপা জিতেছিলেন ব্রিসবেন হিটের অধিনায়ক হিসেবে। পাশাপাশি দীর্ঘদিন ধরে খেলেছেন কুইন্সল্যান্ড ফায়ারের হয়ে WNCL-এ। এবার তার এই অভিজ্ঞতা কাজে লাগানো হবে ভিক্টোরিয়ার নারী ক্রিকেট গঠনে।
শর্ট ২০২০ সালে ক্রিকেটকে বিদায় জানান, এরপর যুক্ত ছিলেন কোয়িন্সল্যান্ড ক্রিকেটের বোর্ড পরিচালক ও ফক্স স্পোর্টস এবং চ্যানেল সেভেনের ধারাভাষ্যকার হিসেবে। যদিও তিনি কুইন্সল্যান্ডের মেয়ে, তবে ভিক্টোরিয়ায় তার পারিবারিক শিকড় রয়েছে।
তিনি বলেন, “আমার দাদা মিক হার্ভে ছিলেন একজন গর্বিত ভিক্টোরিয়ান। তার ফিটজরয় থেকে উঠে আসা ইতিহাসের সঙ্গে যুক্ত হয়ে নারী ক্রিকেটে অবদান রাখার সুযোগ পাওয়াটা আমার জন্য অনেক বড় গর্বের।”
ক্রিকেট ভিক্টোরিয়ার হাই পারফরম্যান্সের জেনারেল ম্যানেজার গ্রাহাম মানু বলেন, “নারী ক্রিকেটে আমরা বড় ধরনের বিনিয়োগ করছি। এমন একজন নেতাকে পেয়ে আমরা আনন্দিত। কিরবির অভিজ্ঞতা ও নেতৃত্বের গুণ আমাদের নারী ক্রিকেটকে আরও উচ্চতায় নিয়ে যাবে।”
উল্লেখ্য, শর্ট শারেল ম্যাকমোহানের স্থলাভিষিক্ত হলেন, যিনি গত বছর এই পদ থেকে সরে গিয়ে নেটবলে হাই পারফরম্যান্স রোলে ফিরে যান।
স্পোর্টস দুনিয়ার প্রতিটি হট আপডেট পেতে চোখ রাখুন স্পোর্টসআওয়ার২৪.কম-এ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE