ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিগ ব্যাশে মোস্তাফিজ-রিশাদসহ ১১ জন বাংলাদেশি তারকা ক্রিকেটার
নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশ (BBL) এর ২০২৫-২৬ মৌসুমের ড্রাফটে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ১১ জন ক্রিকেটার। মঙ্গলবার (১৭ জুন) ক্রিকেট অস্ট্রেলিয়া ড্রাফটে অংশ নেওয়া ৪৪০ জন পুরুষ ও ১৪৫ জন নারী ক্রিকেটারের তালিকা প্রকাশ করে, যেখানে বাংলাদেশি ক্রিকেটারদের উল্লেখযোগ্য উপস্থিতি আলোচনার জন্ম দিয়েছে।
তালিকায় রয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান ও উদীয়মান লেগস্পিনার রিশাদ হোসেন। গত বছর রিশাদ দল পেলেও বিপিএলে ব্যস্ত থাকায় খেলতে পারেননি। এবারও তিনি ড্রাফটে রয়েছেন। মোস্তাফিজ ছাড়াও আছেন শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামীম, শামীম হোসেন পাটোয়ারী, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার ও তাওহিদ হৃদয়।
এই ১১ জনের মধ্যে বেশ কয়েকজন সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ও বিপিএল মঞ্চে দারুণ পারফরম্যান্স করেছেন। বিশেষ করে তাওহিদ হৃদয় ও তানজিম হাসান সাকিবের মতো তরুণদের নাম থাকায় ভবিষ্যৎ সম্ভাবনার বার্তাও স্পষ্ট হয়েছে। আবার মোস্তাফিজ ও মিরাজের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও বিগ ব্যাশের মতো বড় মঞ্চে দলের ভরসা হতে পারেন।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, বাংলাদেশি খেলোয়াড়দের ড্রাফটে থাকা মানে শুধু সম্মানজনক ব্যাপার নয়, বরং এটি প্রমাণ করে বিশ্ব ক্রিকেটে এখন বাংলাদেশের শক্ত অবস্থান। যদিও বিগ ব্যাশ ও বিপিএলের সময়সূচি প্রায় কাছাকাছি হওয়ায় অনেক সময়ই বাংলাদেশি খেলোয়াড়রা সুযোগ পেলেও অংশ নিতে পারেন না, তবুও এবার বিসিবির সিদ্ধান্ত এবং বিদেশি লিগে অংশগ্রহণ নীতির ওপর নির্ভর করবে কে কতদূর যেতে পারবেন।
আগামী বৃহস্পতিবার ড্রাফট অনুষ্ঠিত হবে। এখন দেখার বিষয়, এই ১১ জনের মধ্যে কে কে দল পান এবং শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার মাঠে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারেন। বিগ ব্যাশে তাদের অংশগ্রহণ বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় অর্জন হতে পারে বলেই মনে করছেন অনেকে।
আপডেটসহ বিস্তারিত জানতে ভিজিট করুন: www.sportshour24.com
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE