ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
তিন ব্যাটার ফিরলেন পঞ্চাশের আগেই! ধ্বংসস্তুপে দাঁড়িয়ে বাংলাদেশের লজ্জার শুরু
MD: Maruf Hosen
Senior Reporter
নিজস্ব প্রতিবেদক : গল টেস্টের প্রথম সেশনেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। শুরুর তিন ব্যাটারকে হারিয়ে দলীয় পঞ্চাশ রানের আগেই চাপে পড়ে যায় সফরকারীরা। টস জিতে ব্যাটিংয়ে নামলেও বাংলাদেশের শুরুর ব্যাটারদের ব্যর্থতা হতাশ করেছে সমর্থকদের।
ইনিংসের পঞ্চম ওভারেই প্রথম ধাক্কা খায় বাংলাদেশ। ১০ বল খেলেও রান না করে সাজঘরে ফেরেন এনামুল হক বিজয়। অফ স্টাম্পের বাইরে বল ঠেকাতে গিয়ে উইকেটরক্ষক কুশল মেন্ডিসের হাতে ধরা পড়েন তিনি। বিজয়ের বিদায়ের পর উইকেটে এসে মুমিনুল হকের সঙ্গে জুটি গড়তে থাকেন সাদমান ইসলাম।
প্রথম ঘণ্টায় বাংলাদেশ করে ১৩ ওভারে ৩২ রান। কিছুটা স্থিতিশীলতা এলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। দলীয় ৩৯ রানে থারিন্দু রত্নায়েকের শিকার হয়ে ফিরে যান সাদমান, ৫৩ বলে ১৪ রান করে। থারিন্দুর বল স্লিপে ধরা পড়ে যান তিনি, এই স্পিনারের আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম উইকেট হিসেবেই নাম লেখান সাদমান।
এরপর একই বোলারের পরের ওভারে ফেরেন মুমিনুল হকও। কাট করতে গিয়ে প্রথম স্লিপে ধরা পড়েন ২৯ রানে থাকা মুমিনুল। এর আগে একবার জীবন পেয়েছিলেন তিনি, তবে দ্বিতীয়বার সেই ভুল করেননি ধনঞ্জয়া ডি সিলভা। ফলে বাংলাদেশ পড়ে যায় গভীর সংকটে—৪৫ রানে ৩ উইকেট নেই!
মিরাজকে ছাড়াই একাদশ সাজিয়েছে বাংলাদেশ। তার অসুস্থতার কারণে আজ মাঠে নামা হয়নি। ফলে বাংলাদেশ একাদশে রাখা হয়েছে সাত ব্যাটার, দুই স্পিনার ও দুই পেসারকে। অপরদিকে শ্রীলঙ্কা দলে অভিষেক হয়েছে দুই ক্রিকেটারের—লাহিরু উদারা এবং দুইহাতি স্পিনার থারিন্দু রত্নায়েক।
বাংলাদেশের বর্তমান স্কোর: ৫০/৩ (১৯ ওভার), শান্ত ও মুশফিক উইকেটে আছেন। দলের হাল ধরার চেষ্টা করছেন তারা। তবে গল টেস্টের শুরুটা যেভাবে হলো, তাতে করে ব্যাটারদের ওপর চাপ আরও বেড়ে গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE