ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
এক ম্যাচে তিনবার সুপার ওভার, অবাক ক্রিকেট বিশ্ব
নির্ধারিত ওভারে দুই দলের রান সমান সমান হলে খেলা গড়ায় সুপার ওভারে। সেখানেও যদি স্কোর সমান থাকে, তাহলে খেলা গড়ায় আরও এক সুপার ওভারে। স্কোর সমান হলে এভাবেই খেলা চলতে থাকবে। বিষয়টা এতদিন কাগজে কলমেই ছিল, সেটা বাস্তবে রূপ নিল সোমবার। গ্লাসগোতে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের এক ম্যাচে নেপালকে হারাতে নেদারল্যান্ডসকে খেলতে হয়েছে তিন-তিনটি সুপার ওভার। ক্রিকেট ইতিহাসেই এমন কিছুর দেখা আর মেলেনি, যা মিলল এই ম্যাচে।
প্রথমে ব্যাট করে ডাচরা ৭ উইকেটে তোলে ১৫২ রান। নেপালকে জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল ১৬ রান। শেষ বল পর্যন্ত খেলায় ছিল টান টান উত্তেজনা। নেপালের নন্দন যাদব শেষ বলে চার মেরে ম্যাচ নিয়ে যান সুপার ওভারে।
প্রথম সুপার ওভারে নেপাল করে ১৯ রান। ডাচদের জিততে হলে শেষ বলে ছয় প্রয়োজন ছিল। সেই ছক্কা মারেন ম্যাক্স ও’ডাউড। আবারো ম্যাচ পড়ে দ্বিতীয় সুপার ওভারে। এটি ছিল পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয়বারের মতো দ্বিতীয় সুপার ওভার, আগেরটি হয়েছিল ভারত ও আফগানিস্তানের মধ্যে।
দ্বিতীয় সুপার ওভারে প্রথমে ব্যাট করে ডাচরা তোলে ১৭ রান। এবারও শেষ বলে ছয় মারেন নেপালের দিপেন্দ্র সিং আইরি। ফলে ম্যাচ যায় তৃতীয় সুপার ওভারে, যা এর আগে কখনও আন্তর্জাতিক ক্রিকেটে হয়নি।
তৃতীয় সুপার ওভারে নাটকীয়তা থাকেনি আগের মতো। ব্যাট করতে নেমে এক রানও তুলতে পারেনি নেপাল। জবাবে নেদারল্যান্ডসের মাইকেল লেভিট প্রথম বলেই ছয় মেরে ম্যাচ শেষ করে দেন।
সোমবার স্কটল্যান্ডের কাছে হেরে সিরিজ শুরু করেছিল ডাচরা। তাই এই জয় তাদের জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ। এখন একদিন বিশ্রাম পাবে তারা। কিন্তু নেপাল আবার নামবে স্কটল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE