ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
এক ঝাঁক পরিবর্তন নিয়ে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা দল ঘোষণা করল
লম্বা বিরতির পর শ্রীলঙ্কার টেস্ট দলে ফিরেছেন ডানহাতি অফ স্পিনার আকিলা ধনাঞ্জয়া। ২০২১ সালের সেপ্টেম্বরের পর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা এই স্পিনার গত বছর সীমিত ওভারের ক্রিকেটে ফিরেছিলেন। এবার বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ছয় বছর পর সাদা পোশাকে ফিরছেন তিনি। ২০১৯ সালের আগস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে আকিলা তাঁর শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন।
আকিলার পাশাপাশি টেস্ট দলে ফিরেছেন থারিন্দু রত্নায়েক এবং কাসুন রাজিথা। অস্ট্রেলিয়া সিরিজে না থাকলেও বাংলাদেশের বিপক্ষে সুযোগ পেয়েছেন থারিন্দু। অন্যদিকে, রাজিথা ২০২৪ সালের মার্চে বাংলাদেশের বিপক্ষে তাঁর শেষ টেস্ট খেলেছিলেন; এক বছরের বেশি সময় পর ডানহাতি এই পেসার আবারও বাংলাদেশের বিপক্ষেই ফিরছেন। জাতীয় দলের জার্সিতে অভিষেক না হলেও দলে জায়গা ধরে রেখেছেন পবন রত্নায়েক।
পবন একজন টপ-অর্ডার ব্যাটসম্যান এবং অফ স্পিন করতে পারেন। প্রথম শ্রেণির ক্রিকেটে এখন পর্যন্ত ৩,০৬৮ রান করেছেন তিনি, যার মধ্যে ৯টি হাফ সেঞ্চুরি এবং ১০টি সেঞ্চুরি রয়েছে। অভিষেক না হওয়া সোনাল দিনুশাও বাংলাদেশের বিপক্ষে সিরিজে নিজের জায়গা ধরে রেখেছেন। প্রথমবারের মতো শ্রীলঙ্কার টেস্ট দলে ডাক পেয়েছেন পাসিন্দু সোরিয়াবান্দারা।
পাসিন্দু প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৩ ম্যাচে ১২টি সেঞ্চুরি ও ১৯টি হাফ সেঞ্চুরিসহ ৩,৯৮১ রান করেছেন। পেস ইউনিটে ৪৪টি প্রথম শ্রেণির ম্যাচে ১১২ উইকেট নেওয়া ইসিথা বিক্রমান্দারাকেও ডাকা হয়েছে। বাংলাদেশের বিপক্ষে গল টেস্ট খেলেই আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন অ্যাঞ্জেলো ম্যাথিউস; আগেই ঘোষণা দেওয়া এই অলরাউন্ডারকে স্কোয়াডে রাখা হয়েছে। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা সিরিজ থেকে বেশ কয়েকজন ক্রিকেটার বাদ পড়েছেন।
বাদ পড়াদের মধ্যে রয়েছেন সাদিরা সামারাবিক্রমা, রমেশ মেন্ডিস, লাহিরু কুমারা, নিশান পেইরিস এবং জেফ্রি ভ্যান্ডারসে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া দিমুথ করুনারত্নে অনুমেয়ভাবেই দলে নেই।
সিরিজের প্রথম টেস্ট ১৭ জুন গলে শুরু হবে। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২৫ জুন। এরপর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড:
ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাথুম নিশানকা, ওশাদা ফার্নান্দো, লাহিরু উদারা, দীনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, পাসিন্দু সোরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পবন রত্নায়েক, প্রবাথ জয়াসুরিয়া, থারিন্দু রত্নায়েক, আকিলা ধনাঞ্জয়া, মিলান রত্নায়েক, আসিথা ফার্নান্দো, কাসুন রাজিথা এবং ইসিথা বিক্রমান্দারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE