ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
অভিমানেই বড় সিদ্ধান্ত! আর ফিরতে চান না মুমিনুল
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেটে যেন একের পর এক নাটকীয় মোড়! এবার নিজের মনের অভিমানে বিস্ফোরক এক সিদ্ধান্ত নিয়ে ফেললেন জাতীয় দলের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক। জানিয়ে দিলেন, জীবনে আর কখনো জাতীয় দলের অধিনায়ক হতে চান না তিনি!
শুধু সিদ্ধান্তই নয়, এই ঘোষণার সঙ্গে ফাঁস করলেন বাংলাদেশ ক্রিকেটের ভেতরের কিছু না বলা কথা—যা সাধারণত ক্রিকেটাররা প্রকাশ করতে চান না।
মুমিনুল বলেন,
"আমি আর দ্বিতীয়বার কখনো জাতীয় দলের অধিনায়ক হতে চাই না। বাংলাদেশ ক্রিকেটে অধিনায়কত্ব করা খুব কঠিন, কারণ এখানে বাইরে থেকেও অনেক সিদ্ধান্ত অটো হয়ে যায়—যার কিছুই অধিনায়ক জানে না।"
তিনি জানান, মিডিয়াও দুই ভাগ হয়ে যায়—এক দল অধিনায়কের পক্ষে, আরেক দল বিপক্ষে। দর্শকদের মধ্যেও চলে আসে বিভাজন। কিন্তু সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে, যখন বোর্ডের ভেতরেই দুটি ভাগ হয়ে যায় এবং অধিনায়ককে সাপোর্ট না করে কেউ কেউ বাধা হয়ে দাঁড়ায়।
“বোর্ড কর্মকর্তাদের যদি অধিনায়ক পছন্দ না হয় তাহলে খেলা চালিয়ে যাওয়া অনেক কঠিন হয়ে যায়। দর্শকের চাপ মেনে নেওয়া যায়, এটা স্বাভাবিক, কিন্তু দলের খেলোয়াড়, মিডিয়া, বোর্ড সব যদি ভাগ হয়ে যায় তাহলে মাঠে পারফর্ম করা অসম্ভব হয়ে যায়,” — বলেন অভিমানী কণ্ঠে মুমিনুল।
মুমিনুলের এমন সোজাসাপ্টা বক্তব্যে আবারও আলোচনায় চলে এসেছে বাংলাদেশের ক্রিকেট নেতৃত্বব্যবস্থা। কিছুদিন আগেই তিনি টেস্ট দলে ফিরলেও তার এই বক্তব্যে বোঝা গেল, এখনই নয়—ভবিষ্যতেও হয়তো আর অধিনায়কত্বে ফিরবেন না।
জাতীয় দলে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে ২০১৯ সালে হঠাৎ করেই টেস্ট দলের অধিনায়ক করা হয়েছিল মুমিনুলকে। সাকিব আল হাসানের নিষেধাজ্ঞায় দায়িত্ব নেন তিনি। কিন্তু অধিনায়ক হিসেবে তার পথ সহজ ছিল না। হতাশাজনক পারফরম্যান্সের দায় নিয়ে শেষমেশ তাকে সরিয়েও দেওয়া হয় নেতৃত্ব থেকে।
আজকের এই ঘোষণা আবারো প্রমাণ করল, বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্ব পাওয়া যতটা সম্মানের, বাস্তবে তা বহুগুণ বেশি চ্যালেঞ্জিং।
এখন প্রশ্ন হলো—বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি এই অভিমানী কণ্ঠ শুনবে? নাকি সবকিছু চলবে আগের মতোই?
আরও খবরের জন্য চোখ রাখুন: www.sportshour24.com
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE