ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
অনেক বড় সুখবর পেলেন নাজমুল হাসান শান্ত
তিন ফরম্যাটে টাইগারদের দায়িত্ব পান নাজমুল হোসেন শান্ত। শুরুতে এক বছরের জন্য নেতৃত্বভার দেওয়া হয়। পরে তা বাড়িয়ে চলতি বছরের চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত বাড়ানো হয়।
চলতি মাসে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দেশটিতে যাচ্ছে বাংলাদেশ দল। সিরিজের শুরুতে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আর সেই টেস্টের জন্য বুধবার (৪ জুন) ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই দলে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকে। সহ-অধিনায়ক হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ।
বিসিবির প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে আরও এক বছর থাকছেন, যে দায়িত্ব তিনি ২০২৪ সালে পেয়েছিলেন। মেহেদী হাসান মিরাজ সহ-অধিনায়কের দায়িত্ব চালিয়ে যাবেন। এই জুটি আগের মৌসুমে টেস্ট দলকে নেতৃত্ব দিয়েছিল, এরাই দায়িত্বে বহাল থাকবেন।’
শান্ত আগে জানিয়েছিলেন, টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করবেন না। তাই সেই পদ থেকে সরে দাঁড়ান তিনি। তার জায়গায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ টি-টোয়েন্টি দলের জন্য অধিনায়ক করা হয় লিটন দাসকে।
টেস্ট এবং ওয়ানডেতে অধিনায়কের নাম ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্টের জন্য আরও এক বছর অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে শান্তকে।
শ্রীলঙ্কা সফরে দুই টেস্ট, তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টির সিরিজ খেলবে বাংলাদেশ। ১৭ জুন গলে মাঠে গড়াবে প্রথম টেস্ট। ২৫ জুন কলম্বোতে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ।
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE