ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
নিশোর ক্যারিয়ার ঝুঁকিতে পড়ে যাবে : জয়
অভিনেতা আফরান নিশো বড় পর্দায় অভিষেকের পর শাকিব খানকে নিয়ে মন্তব্য করে দারুণ বেকায়দায় পড়েন। তবে আপাত দৃষ্টিতে এই সমস্যার সমাধান হয়েছে। গতকাল শাকিবের বাসায় গিয়েছিলেন আফরান নিশো। একসঙ্গে ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন।
এদিকে, ছবিটি নিজের টাইমলাইনে শেয়ার করেছেন আলোচিত উপস্থাপক এবং অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। ছবিটি শেয়ার করে জয় লিখেছেন, ‘‘মনোমালিন্যের অবসান হয় না রে পাগল। সবই ব্যবসায়ীদের হাতের পুতুল। যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ? যে ভক্তরা গত দুই বছর ধরে যুদ্ধ করল- ওদেরও মিলায়ে দেন।
অথবা এরপর বলে দেবেন ভক্তরা যেন মাতামাতি না করে। কারণ দিনশেষে অঙ্কটা আপনারাই মিলান। মাঝে ঝগড়া, বিবাদ, ফ্যাসাদ। রায়হান রাফী এবং শাকিব খান জুটির সিনেমা এমনিতেই ব্লকবাস্টার হবে। নিশো তাণ্ডবকে এক্সট্রা মাইলেজ দেবে নিঃসন্দেহে।’’
শুধু তাই নয়, ভবিষ্যতে নিশোর একক নায়ক হিসেবে করা সিনেমাগুলো রিস্কে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জয়। লিখেছেন, ভবিষ্যতে নিশোর একক নায়ক এর ছবি একটু রিস্কে পড়বে নিঃসন্দেহে বলে দিলাম।
এদিকে, ঈদের সিনেমা নিয়ে তোড়জোর বেশ আগেই শুরু হয়েছিল। মুক্তির তালিকায় যোগ হয়েছিল দশটিরও বেশি সিনেমা।
কিন্তু দিন ঘনিয়ে আসতেই বেশ কিছু সিনেমা সরে দাড়িয়েছে। শেষ পর্যন্ত মুক্তির দৌড়ে এগিয়ে রয়েছে ছয়টি সিনেমা—তাণ্ডব, নীলচক্র, উৎসব, ইনসাফ, টগর, এশা মার্ডার: কর্মফল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?