ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
শেষ আইপিএল 2025 : ‘এই দিনটার জন্য জীবনটা উজাড় করে দিয়েছি’
নিজস্ব প্রতিবেদক : ১৮ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল অবশেষে। আইপিএল ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। আর এই ঐতিহাসিক জয়ের মুহূর্তে আবেগের বিস্ফোরণ ঘটালেন দলটির প্রাণভোমরা বিরাট কোহলি। ম্যাচ শেষ হওয়ার আগেই চোখে জল এসে যায় তাঁর। শেষ বাঁশির পর হাঁটু গেড়ে বসে পড়েন মাঠেই— হাউমাউ করে কাঁদেন, যেন ১৭ বছরের স্মৃতি একসঙ্গে বইতে শুরু করেছে মনের পর্দায়।
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় RCB। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ১৯০ রান। জবাবে পাঞ্জাব ১৮৪ রানে থেমে গেলে জয় নিশ্চিত করে কোহলির দল।
এই জয়ের পর ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে বিরাট বলেন,"এই জয়ের জন্য আরসিবি সমর্থকরা যতটা অপেক্ষা করছিলেন, আমিও ঠিক ততটাই অপেক্ষা করছিলাম। এই দলটাকে আমি নিজের যৌবন, কেরিয়ারের সেরা সময় এবং অভিজ্ঞতা উজাড় করে দিয়েছি। প্রত্যেকটা মরশুম আমি জেতার চেষ্টা করতাম। নিজের সর্বস্ব দিয়ে খেলেছি। কিন্তু, এই দিনটা যে আসবে, সেটা কল্পনা করিনি।"
বিরাট আরও যোগ করেন—"আজ রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারব। ভবিষ্যতে নিজেকে আরও উন্নত করার চেষ্টা করব। যতই সাফল্য আসুক, পা যেন মাটিতেই থাকে— সেই চেষ্টাই করব। হৃদয় দিয়ে প্রত্যেকটা কাজ করেছি, আজকের এই মুহূর্ত আমার জীবনের অন্যতম সেরা।"
আইপিএলের অষ্টম চ্যাম্পিয়ন হিসেবে নাম লেখালো বেঙ্গালুরু। এর আগে রাজস্থান, চেন্নাই, মুম্বই, হায়দরাবাদ, কলকাতা, গুজরাট ও ডেকান জয় করেছে এই খেতাব। কিন্তু RCB-র এই প্রথম। আর এই জয়ে আবেগে গলে পড়া কোহলির কান্না যেন গোটা ক্রিকেটবিশ্বকে ছুঁয়ে গেল।
আরও এমন সব খেলার খবর জানতে ভিজিট করুন: www.sportshour24.com
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE