ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
আইপিএল ফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে কে চ্যাম্পিয়ন হবে যে দল
লম্বা অপেক্ষা শেষ করে অবশেষে পর্দা নামছে বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল–এর। পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে শেষ হতে যাচ্ছে আইপিএলের ২০২৫ আসর। গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে আসরের সবচেয়ে প্রেস্টিজিয়াস ম্যাচ।
যদিও ফাইনাল হওয়ার কথা ছিল মূলত কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্সে। কিন্তু বর্ষা মৌসুমের বৈরি আবহাওয়া বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত ফাইনাল সরিয়ে নেয়া হয় আহমেদাবাদে। তাতে অবশ্য লাভ হয়নি। বৃষ্টি হানা দিয়েছে আহমেদাবাদেও।
আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট AccuWeather অনুযায়ী, ফাইনালের দিন ৩ জুন দুপুরে বৃষ্টির সম্ভাবনা ৫০ শতাংশেরও বেশি। তবে সন্ধ্যায় আবহাওয়ার খানিক উন্নতির আভাস রয়েছে। বৃষ্টি সম্ভাবনা অনেকটাই কমে আসবে সূর্যাস্তের পরেই। যদিও ৩৩ শতাংশ মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। সবমিলিয়ে ম্যাচ বাতিলের খুব জোর সম্ভাবনা নেই।
তবে কোনো কারণে প্রবল বৃষ্টিপাত দেখা গেলেও ম্যাচ মাঠে গড়াতে চেষ্টা করবে আইপিএল কর্তৃপক্ষ। ম্যাচে বৃষ্টির কারণে বিলম্ব হলে ১২০ মিনিট অতিরিক্ত সময় রাখা হয়েছে। এছাড়া তীব্র বৃষ্টিতে ম্যাচ সম্ভব না হলে, পরদিন (৪ জুন) রিজার্ভ ডে রাখা হয়েছে। রিজার্ভ ডে’র আবহাওয়ার পূর্বাভাস তুলনামূলকভাবে অনেক ভালো, ফলে সম্পূর্ণ ম্যাচ বাতিল হওয়ার সম্ভাবনা কম।
অবশ্য প্রকৃতির রকমফের বোঝা বেশ কষ্টকর। বৃষ্টির কারণে রিজার্ভ ডে-তেও খেলা না হলে শিরোপা নিষ্পত্তি কেমন হবে, সেটাও নির্ধারণ করা আছে। যদি কোনোভাবেই ম্যাচ খেলা না যায়, তবে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকার কারণে পাঞ্জাব কিংসকে বিজয়ী ঘোষণা করা হবে।
উল্লেখ্য, দুই দলের জন্যই এটি প্রথম শিরোপা জয়ের সুযোগ। আইপিএলের একেবারে শুরুর আসরের দল হলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিংবা পাঞ্জাব কিংস– কেউই শিরোপা জিততে পারেনি। পাঞ্জাব ২০১৪ সালে ফাইনালে উঠে হেরেছিল কলকাতা নাইট রাইডার্সের কাছে। অন্যদিকে বেঙ্গালুরু এখন পর্যন্ত ৩বার ফাইনালে উঠেও দেখেনি সাফল্যের মুখ।
ফুটবলের হাওয়া এবার আইপিএল ফাইনালে, কপাল খুলবে কার?
চলতি বছর দুই দলই আছে দারুণ ছন্দে। লিগ পর্বে দুই দলই ১৪ ম্যাচে ৯টি করে জয় পেয়েছে। শীর্ষ দুই স্থান দখলে নিয়েই কোয়ালিফায়ারে পা রাখে পাঞ্জাব এবং বেঙ্গালুরু। তাতে কোয়ালিফায়ার-১ এ পাঞ্জাবকে বড় ব্যবধানেই হারিয়েছিল বেঙ্গালুরু। এরপর কোয়ালিফায়ার-২ এর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় পাঞ্জাব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ