ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
হাসপাতালে জ্ঞান ফেরার পর সাকিবের সাথে কি কথা হয়েছিল জানালেন তামিম
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল ওপেনার তামিম ইকবাল বর্তমানে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, শারীরিকভাবে এখন প্রায় স্বাভাবিক, আর মাত্র এক মাসের মতো সময়ের পর হয়তো সুখবর দিতে পারবেন তার ভক্তদের।
সাক্ষাৎকারে নিজের কঠিন সময়ের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তামিম বলেন, “আমি যখন অসুস্থ ছিলাম, তখন অনেকেই আমার খোঁজ নিয়েছে। তবে সবচেয়ে কাছের যারা, তারা সবসময়ই পাশে ছিল। এই সময়টায় বুঝতে পেরেছি, কে আসলেই পাশে থাকে, কে শুধু বাইরে থেকে দেখে মন্তব্য করে।”
বিশেষভাবে তামিম স্মরণ করেন সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মর্তুজার সহযোগিতা ও সহানুভূতির কথা। সাকিব প্রসঙ্গে তিনি জানান, যদিও সাকিব সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি, তবে তার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। তামিম বলেন, “সাকিবের সঙ্গে আমার সরাসরি কথা হয়নি, তবে তিনি আমার স্ত্রীকে ফোন করেছেন, খোঁজ নিয়েছেন। এমনকি তার বাবা-মাও আমাকে দেখতে হাসপাতালে এসেছিলেন। এটা আমার জন্য অনেক বড় ব্যাপার ছিল। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।”
তামিম আরও বলেন, “আমরা যতই বলি সম্পর্কটা বদলে গেছে, শেষমেশ ক্রিকেট আমাদের একটা বড় ফ্যামিলি। এই সময়টায় সেটা আবারও প্রমাণ হয়েছে। অনেকেই আমার খোঁজ নিয়েছে, পাশে থেকেছে।”
মাশরাফি প্রসঙ্গে তামিম বলেন, “মাশ ভাই আমার খুব কাছের মানুষ। আমি শুনেছি, তিনি আমার অবস্থা শুনে দুই দিন ধরে শুধু কেঁদেছেন। তিনি রেগুলারলি খোঁজ নিয়েছেন আমার। আমাদের সম্পর্ক শুধু ক্রিকেট মাঠেই না, জীবনের বাইরেও অনেক গভীর।”
সবশেষে তামিম সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমি সবার প্রতি কৃতজ্ঞ। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন। আমরা হয়তো অনেক কিছু বলি বাইরে থেকে, কিন্তু যখন সময় আসে, তখন বোঝা যায় কারা সত্যিকারের আপন।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE