ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
মায়ের আশ্রয় হয়েছে মুরগির খোপে, ছেলেকে জন্ম দেয়ায় কি অপরাধ
শতবর্ষী এই মায়ের করুণ জীবনযাপন চরম মানবিক বোধকে যেন নাড়া দিয়েছে। নিজের জীবনকে বিসর্জন দিয়ে যিনি সন্তানদের মানুষ করেছেন, সেই লালবড়ু বেগমের দিন কাটে একটি মুরগির ঘরে। শনিবার দুপুরে পটুয়াখালীর এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, এরপরই তার জীবনযাপনের বিষয়টি আলোচনায় আসে।
একসময় দুই ছেলেকে কোলে করে মানুষ করা মা লালবড়ু বেগম এখন জীবনের পড়ন্ত সময়ে ছেলের বাড়িতে থেকেও আশ্রয়হীন। কাঠ ও টিন দিয়ে তৈরি একটি অস্থায়ী খোপেই তার দিন কাটে। সেখানে নেই বিছানার ব্যবস্থা, নেই বাতাস চলাচলের সুযোগ। বর্ষায় খোপের মধ্যে পানি পড়ে, গরমে দম বন্ধ হয়ে আসে।
জানা গেছে, প্রায় দুই যুগ আগে স্বামীকে হারানোর পর থেকেই সংগ্রাম শুরু হয় লালবড়ুর। ভিক্ষা করে সংসার চালিয়েছেন, সন্তানদের মুখে খাবার তুলে দিয়েছেন। অথচ সেই মা দিনের পর দিন মুরগির খোপে পড়ে থাকেন।
লালবড়ু বেগমের বড় ছেলে মোস্তফা ও ছোট ছেলে নাসির। লালবড়ু বড় ছেলে মোস্তফার বাড়িতে থাকেন। কিন্তু সেই ঘরে তার ঠাঁই নেই। অস্থায়ী খুপড়ি একটি ঘরে মোস্তফা, তার স্ত্রী রিনা ও মা লালবড়ু এক সঙ্গে থাকেন। কিন্তু প্রতিদিন সকালে মোস্তফা ও তার স্ত্রী ঘরে তালা ঝুলিয়ে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যান। এ সময় ঘরের সামনে উঠানে বসে থাকেন লালবড়ু। চলাফেরা সীমিত, নিজের মতো করে টয়লেট ব্যবহারও করতে পারেন না তিনি। এভাবেই সারাদিন পার হয় তার।
ছেলে মোস্তফা বলেন, মা তাদের সাথেই থাকে। তিনি ঠিকভাবে চোখে দেখে না, ভালো কানেও শোনে না। কয়েকদিন আগে মা ঘরে থাকা অবস্থায় চুরি হয়েছে। এ কারণেই ঘরে তালা দেওয়া ছিল। স্থানীয়রা জানিয়েছেন, পরিবারটি ভূমিহীন। তারা কোনো সরকারি সহায়তা পায় না। সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসা উচিত, যাতে এই মা অন্তত শেষ বয়সে একটু শান্তি পান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)