ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
দ্বিতীয় কোয়ালিফায়ারে বৃষ্টির শঙ্কা, খেলা না হলে ফাইনালে যাবে কারা
শীর্ষে থেকে লিগপর্ব শেষ করেছিল পাঞ্জাব কিংস। যদিও প্রথম কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে রীতিমতো উড়ে গেছে শ্রেয়াস আইয়াররা। ফাইনালের টিকিট কাটতে তাদের সামনে আরেকটি সুযোগ। দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে প্রীতি জিন্তার দল।
মুম্বাইয়ের শুরুটা কিছুটা ধীরলয়ের হলেও ঠিক সময়ে সেরা ছন্দে ফিরেছে। এলিমিনেটরে গুজরাট টাইটান্সকে উড়িয়ে দিয়েছে তারা। নক আউট মানেই যে মুম্বাই ইন্ডিয়ান্স অপ্রতিরোধ্য, তা ফের প্রমাণ করেছে। আহমেদাবাদে আজকের ম্যাচে যারা জিতবে তারাই চলে যাবে ফাইনালে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে? খেলা ভেস্তে গেলে কোন দল যাবে ফাইনালে?
স্থানীয় আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচের মাঝে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে খেলা ভেস্তে যাওয়ার মতো বৃষ্টি হবে না। কিছুক্ষণ বৃষ্টি হতে পারে। এরপর আবারও খেলা শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা।
ম্যাচের দিন সন্ধ্যায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। রাতের দিকে বৃষ্টি হতে পারে। তবে দুই দলেরই সমস্যা হওয়ার কথা নয়। প্লে-অফের নতুন নিয়ম অনুযায়ী, সম্পূর্ণ ম্যাচ হওয়ার জন্য ৬০ মিনিটের বদলে ১২০ মিনিট অপেক্ষা করা হবে। যদি ম্যাচ শুরু না করা যায়, তাহলে আইপিএলের নিয়ম অনুযায়ী ফাইনালে উঠবে পাঞ্জাব।
এ ধরনের পরিস্থিতিতে পয়েন্ট তালিকায় যে দল ওপরে থাকে তারাই ফাইনালে ওঠে। সেই হিসেবে ১৯ পয়েন্ট থাকার সুবাদে ফাইনালে উঠবে পাঞ্জাব। আইপিএল থেকে ছিটকে যাবে পাঁচবারের শিরোপাজয়ী মুম্বাই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE