ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
আইসিসি থেকে দুঃসংবাদ পেল বাংলাদেশ
একদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে বারবার আলোচনার কেন্দ্রে আসছে। একই সময়ে উল্টো পথে (অবনতি) হাঁটতে শুরু করেছে পুরুষ জাতীয় দল। সংযুক্ত আরব আমিরাতের পর এবার তারা পাকিস্তানের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজে হেরেছে। যদিও এখনও বাকি এক ম্যাচ। এরই মাঝে টানা দুই সিরিজ হেরে র্যাঙ্কিংয়েও অবনতি হয়েছে লিটন দাসের দলের।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি গতকাল (৩০ মে) রাতে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদ করেছে। যেখানে এক ধাপ অবনতির পর ১০–এ নেমে গেছে বাংলাদেশ। সম্প্রতি টি-টোয়েন্টি না খেললেও এক ধাপ উন্নতি হয়েছে আফগানিস্তানের। রশিদ খানের দলটির বর্তমান অবস্থান নবম।
এর আগে চলতি মে মাসের শুরুতে প্রকাশিত ওয়ানডে র্যাঙ্কিংয়েও একই অবনতি দেখেছিল বাংলাদেশ ক্রিকেট। গত বছরের শুরু থেকে খেলা ১১ ম্যাচের মাত্র তিনটিতে জিতেছে তারা। আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের কাছে দ্বিপাক্ষিক সিরিজ হারের পর সবশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জিততে পারেনি কোনো ম্যাচ। সে কারণে বাংলাদেশ ৪ পয়েন্ট হারায়। ফলে বাংলাদেশকে দশে নামিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের নয় নম্বর জায়গা দখল করে ওয়েস্ট ইন্ডিজ।
এদিকে, টানা হারের কারণে টি-টোয়েন্টিতে বাংলাদেশের রেটিং পয়েন্টও কমে গেছে। ২২৫ থেকে কমে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ২২০। তাতে আগের মতোই ২২৩ পয়েন্ট নিয়েই বাংলাদেশকে টপকে গেছে আফগানিস্তান। ২০২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঠিক পরেই আছে আয়ারল্যান্ড। আরব আমিরাত ও পাকিস্তানের সঙ্গে টানা হারের পর টাইগাররা ৫ পয়েন্ট হারিয়েছে।
সংক্ষিপ্ত সংস্করণের র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। তাদের রেটিং ২৭১। এরপর শীর্ষ আটে যথাক্রমে অবস্থান করছে অস্ট্রেলিয়া (২৬২), ইংল্যান্ড (২৫৪), নিউজিল্যান্ড (২৪৯), ওয়েস্ট ইন্ডিজ (২৪৬), দক্ষিণ আফ্রিকা (২৪৫), শ্রীলঙ্কা ও পাকিস্তান (২২৯)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE