ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নতুন নিয়মে পাসপোর্ট করতে মানতে হবে যেসব বিষয়
বাংলাদেশ সরকার ই-পাসপোর্ট আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে এবং কাগজপত্রের ব্যবহার কমিয়ে আনতে নতুন নির্দেশনা জারি করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে প্রকাশিত এ নির্দেশনায় আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন নির্দেশনায় যা যা রয়েছে
১. অনলাইন আবেদন বাধ্যতামূলকই-পাসপোর্টের আবেদনপত্র শুধুমাত্র অনলাইনে পূরণ ও দাখিল করা যাবে। সত্যায়িত কাগজপত্র বা আলাদা করে ছবি সংযুক্ত করার প্রয়োজন নেই।
২. পরিচয়পত্র সংযুক্তিআবেদন ফরম পূরণের সময় জাতীয় পরিচয়পত্র (NID) অথবা ইংরেজি ভার্সনের অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC) ব্যবহার করতে হবে।অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পিতা বা মাতার NID নম্বর আবশ্যক।
৩. বয়সভিত্তিক দলিল প্রয়োজনীয়তা
১৮ বছরের নিচে: কেবল ইংরেজি ভার্সনের BRC
১৮–২০ বছর: NID অথবা BRC
২০ বছরের ঊর্ধ্বে: কেবল NID (বিদেশ থেকে আবেদন করলে BRC গ্রহণযোগ্য)
৪. আবশ্যিক ঘর পূরণআবেদন ফরমের তারকা (*) চিহ্নিত সব ঘর অবশ্যই পূরণ করতে হবে।
৫. দত্তক/অভিভাবকত্বএ সংক্রান্ত আবেদনপত্রের সঙ্গে সুরক্ষা সেবা বিভাগের অনুমোদিত আদেশ সংযুক্ত করতে হবে।
৬. ঠিকানা অনুযায়ী আবেদনআবেদন সংশ্লিষ্ট পাসপোর্ট অফিস বা বাংলাদেশ মিশনে দাখিল করতে হবে।
৭. অপ্রাপ্তবয়স্কদের পাসপোর্ট মেয়াদ১৮ বছরের নিচে আবেদনকারীদের জন্য ৫ বছর মেয়াদি এবং ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট ইস্যু করা হবে।
৮. টেকনিক্যাল সনদডাক্তার, প্রকৌশলী, ড্রাইভার ইত্যাদি পেশাজীবীদের ক্ষেত্রে প্রাসঙ্গিক সনদ আপলোড করতে হবে।
৯. সরকারি কর্মচারীদের জন্য দলিলGO, NOC, PRL আদেশ, পেনশন বই ইত্যাদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওয়েবসাইটে আপলোডকৃত থাকতে হবে এবং দাখিল করতে হবে।
১০. বিবাহ সংক্রান্ত দলিলপ্রয়োজন অনুযায়ী বিবাহ, নিকাহনামা অথবা তালাকনামা দাখিল করতে হবে।
১১. ফি ও ভ্যাটদেশে ও বিদেশে উভয় ক্ষেত্রেই নির্ধারিত ফি, ভ্যাট ও অন্যান্য চার্জ প্রযোজ্য হবে।
১২. কূটনৈতিক পাসপোর্টএই আবেদন পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয়ে দাখিল করতে হবে।
১৩. জরুরি আবেদনজরুরি অথবা অতিজরুরি আবেদন করলে পুলিশের ক্লিয়ারেন্স সনদ জমা দিতে হবে। সময়সীমা নির্ধারিত:
অতিজরুরি: ২ কর্মদিবস
জরুরি: ৭ কর্মদিবস
রেগুলার: ১৫ কর্মদিবস
১৪. আবেদনের সময় মূল দলিল দেখানো বাধ্যতামূলকNID, BRC এবং প্রয়োজন অনুযায়ী টেকনিক্যাল সনদ অথবা সরকারি আদেশের মূল কপি সঙ্গে রাখতে হবে।
১৫. পাসপোর্ট রিইস্যু ও হারানো সংক্রান্ত আবেদনরিইস্যুর ক্ষেত্রে পুরনো পাসপোর্ট এবং হারানো পাসপোর্টের ক্ষেত্রে জিডি ও ফটোকপি জমা দিতে হবে।
১৬. ৬ বছরের নিচের শিশুদের জন্য ছবি নির্দেশনাধূসর ব্যাকগ্রাউন্ডে ল্যাব প্রিন্ট করা ৩R সাইজের ছবি আবশ্যক।
১৭. ৬৫ বছরের বেশি বয়স্কদের জন্য সময়সীমা শিথিলআগে যাদের কেবল ৫ বছর মেয়াদি পাসপোর্ট দেওয়া হতো, এখন সে শর্ত বাতিল করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ