ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
সাকিবকে সুখবর! বিসিবির দায়িত্ব নিয়ে যা বললেন আমিনুল
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পালাবদল হয়ে গেল নেতৃত্বে, আর সেই সঙ্গেই জাতীয় দলের পোস্টার বয় সাকিব আল হাসান পেলেন বড় স্বস্তির ইঙ্গিত! নতুন বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েই সাকিব প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল।
শুক্রবার (৩০ মে) বিসিবির পরিচালকদের সরাসরি ভোটে নির্বাচিত হন আমিনুল। এরপর দায়িত্ব গ্রহণ করে প্রথম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন তিনি।
সাকিব আল হাসানকে জাতীয় দলে আবারও দেখা যাবে কি না—এমন প্রশ্নে আমিনুলের জবাব ছিল যথেষ্ট ইতিবাচক। তিনি বলেন,"সাকিব তো বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। আমরা আশা করব, সাকিব ফিট থাকবে এবং ভালো ক্রিকেট খেলবে।"এতেই স্পষ্ট, সাকিবকে ঘিরে বিসিবির নতুন নেতৃত্ব এখনো আশাবাদী।
তবে দল নির্বাচনের ব্যাপারে সরাসরি হস্তক্ষেপ না করে, বুলবুল সাফ জানিয়ে দেন—“আমাদের সিলেকশন কমিটি আছে, তারা দেখবে।”সাবেক অধিনায়ক এবং বিসিবি সভাপতি হিসেবে কৌশলী এই উত্তর দিচ্ছে, নির্বাচকদের স্বাধীনতাকেই প্রাধান্য দিতে চান তিনি।
একই সংবাদ সম্মেলনে নিজের মেয়াদ নিয়েও প্রশ্নের মুখোমুখি হন আমিনুল। কারণ আগামী অক্টোবরেই বিসিবির নতুন নির্বাচন হওয়ার কথা। তবে তিনি বলেন,"আমি বিসিবির নির্বাচিত সভাপতি। কোনো নির্দিষ্ট টাইমফ্রেম নিয়ে এখানে আসিনি।"এতেই স্পষ্ট, দীর্ঘ মেয়াদে পরিকল্পনা করেই এসেছেন ক্রিকেটার থেকে প্রশাসক হয়ে ওঠা এই কিংবদন্তি।
এছাড়াও তিনি বলেন,"টেস্ট পাঁচ দিনের খেলা, ওয়ানডে হয় সাত ঘণ্টা। আমি একটা কুইক টি-টোয়েন্টি ইনিংস খেলতে চাই।”এই মন্তব্যে স্পষ্ট, দ্রুত বদলে যাওয়া বিসিবির গতিতে তিনি নিজেও তাল মিলিয়ে এগিয়ে যেতে চান।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৯ মে) বিসিবির ৮ পরিচালক সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা জানান ‘দুর্নীতিপরায়ণতা’ ও ‘স্বজনপ্রীতির’ অভিযোগে। এরপরই জাতীয় ক্রীড়া পরিষদ ফারুকের মনোনয়ন প্রত্যাহার করে এবং আমিনুল ইসলাম বুলবুলকে কাউন্সিলর ও পরিচালক মনোনীত করে। শুক্রবার সেই আমিনুলকেই সভাপতি নির্বাচিত করে বিসিবির পরিচালনা পর্ষদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE