ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
শাকিবের জীবনে শেষ পর্যন্ত কে থাকবেন অপু না বুবলী—জবাব দিলেন স্বয়ং শাকিব
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে কেন্দ্র করে ফের চরম উত্তেজনা, আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন দুই প্রাক্তন সঙ্গিনী—অপু বিশ্বাস ও শবনম বুবলী। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক পোস্টে ফের উত্তপ্ত হয়ে উঠেছে এই দুই নায়িকার দ্বৈরথ। তবে এই অনলাইন যুদ্ধে এবার স্পষ্ট বিরক্তি প্রকাশ করেছেন খোদ শাকিব খান নিজেই।
সম্প্রতি বুবলী ফেসবুকে পোস্ট করেছেন একাধিক ছবি, যেখানে দেখা যায় শাকিব খান তাঁর ও শাকিবের ছেলে শেহজাদ খান বীরকে আদরে ভরিয়ে দিচ্ছেন। সেই ছবির ক্যাপশনে বুবলী লেখেন, “পরিবার—যেখান থেকে জীবন শুরু হয় এবং ভালোবাসা কখনো শেষ হয় না।”
কিন্তু বুবলীর এই পোস্টের পর খুব বেশি দেরি করেননি অপু বিশ্বাসও। তিনিও ছেলেকে নিয়ে শাকিব খানের পুরনো একান্ত মুহূর্তের ছবি পোস্ট করেন, যার ক্যাপশনে লেখা, “‘বাবা’ এমন একটি শব্দ, যার সাথে সন্তানের বন্ধন কথায় প্রমাণ দেওয়ার কিছুই নেই।”
এই পোস্ট দুটি সামনে আসার পরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় অপু-বুবলী ভক্তদের বাকযুদ্ধ। কেউ বুবলীকে কটাক্ষ করেছেন, কেউবা অপুকে তুলোধোনা করেছেন। কিন্তু দুই নায়িকার এই কাণ্ডে রীতিমতো চটে গেছেন শাকিব খান।
শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, “শাকিব খান এই ধরনের পাবলিসিটি খুব অপছন্দ করেন। তিনি দুজনের কাউকেই নিজের ভবিষ্যৎ হিসেবে ভাবেন না। বরং বারবার একই বিষয় নিয়ে পাবলিকলি পোস্ট করায় তিনি খুব বিরক্ত হয়েছেন।”
এর আগেও একাধিকবার এই দু’জনের পোস্ট যুদ্ধ দেখেছে সামাজিক মাধ্যম। তবে এবার গুঞ্জন আরও তীব্র হয়ে উঠেছে, কারণ শাকিব নাকি নতুন করে গাঁটছড়া বাঁধার প্রস্তুতি নিচ্ছেন! শোনা যাচ্ছে, একজন চিকিৎসককে বিয়ে করার বিষয়ে পারিবারিকভাবে ভাবছেন ঢালিউডের এই সুপারস্টার।
এক সাম্প্রতিক সাক্ষাৎকারে শাকিব বলেন, “মানুষ একা থাকতে পারে না। পরিবার এবং সমাজ নিয়ে বেঁচে থাকে। যদি তেমন কিছু হয়, সেটা পারিবারিকভাবে হবে।”
এই বক্তব্য থেকেই স্পষ্ট, অপু-বুবলী কেউই এখন আর শাকিব খানের ভবিষ্যৎ পরিকল্পনায় নেই। শাকিব বর্তমানে নিজের ক্যারিয়ার এবং সন্তানের ভবিষ্যতের দিকে মনোযোগী।
তবে অপু ও বুবলীর এই ভার্চুয়াল দ্বৈরথ থামবে কি না, কিংবা শাকিবের নতুন জীবনের পাতায় কে যুক্ত হবেন—তা সময়ই বলে দেবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?