ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
হঠাৎ করে যে কথা বলে সবাইকে তাক লাগালেন : সাকিব আল হাসান
MD: Maruf Hosen
Senior Reporter
দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলতে নেমে নিজের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অনুভূতির কথা জানান তিনি।
দীর্ঘ বিরতির পর ক্রিকেটে ফেরার চ্যালেঞ্জ স্বীকার করেন সাকিব। এই বিষয়ে সাকিব বলেন, ‘খেলার মধ্যে না থাকলে শরীর কেমন প্রতিক্রিয়া দেয় সেটা দেখতে হয়। অনেকদিন পর মাঠে নামলে একটু ভিন্ন লাগে, তবে আমার জন্য অভিজ্ঞতাটা ভালোই হয়েছে। সামনে লাহোর কালান্দার্সের ম্যাচগুলো আমার জন্য আরও ভালো হবে বলে আশা করছি।’
প্লে-অফ নিশ্চিত করতে করাচির বিপক্ষে জয়ের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। ‘প্লে-অফে যেতে হলে আমাদের জয় খুবই গুরুত্বপূর্ণ। করাচি কিংস অনেক ভালো দল, আমাদের সেরা খেলাটাই খেলতে হবে,’ বলেন সাকিব।
পিএসএলে নিজের অভিজ্ঞতা প্রসঙ্গে সাকিব বলেন, ‘গত ১০ বছরে পিএসএলের অনেক উন্নতি দেখেছি। আমি কয়েকবার এই লিগে খেলেছি এবং প্রতিবারই ভালো অভিজ্ঞতা হয়েছে। এটা প্রতিনিয়ত বড় হচ্ছে, এবং এটা ইতিবাচক দিক।’
লাহোর কালান্দার্সের ড্রেসিংরুমের পরিবেশ নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন তিনি, ‘দলের পরিবেশ খুব চমৎকার। শাহিন আফ্রিদি ও হারিস রউফের মতো ফাস্ট বোলারদের সঙ্গে এবার একই দলে খেলছি, যাদের আগে প্রতিপক্ষ হিসেবে দেখেছি। এখন একসঙ্গে খেলার মাধ্যমে আমরা একে অপরকে আরও ভালোভাবে জানার সুযোগ পাচ্ছি।’
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেছেন সাকিব, ‘আমি এখন বিভিন্ন লিগ খেলতে চাই, পিএসএলও তার মধ্যে রয়েছে। সামনের চার-পাঁচ মাসে কী হবে জানি না, তবে এখন আমার কিছু চুক্তি আছে। যেগুলো থাকছে, সেগুলো আমি খেলব।’
নিজের করা সবচেয়ে প্রিয় গোলের কথা জানালেন মেসি
এছাড়া আসন্ন পাকিস্তান-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ নিয়েও আশাবাদী সাকিব, ‘বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভালো একটা সিরিজ হবে আশা করি। দুই দলেরই অনেক তরুণ ও উদ্যমী খেলোয়াড় রয়েছে। তাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা সিরিজ হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE