ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
পুরো সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিলো ১ মিনিট ৩০ সেকেন্ডের এই ভিডিও
নিজস্ব প্রতিবেদক: ঈদে ফের ঢাকাই সিনেমায় ঝড় তুলতে আসছেন সুপারস্টার শাকিব খান। তার বহুল প্রতীক্ষিত ছবি ‘তাণ্ডব’-এর ট্রেলার প্রকাশের সঙ্গে সঙ্গেই কাঁপে উঠেছে পুরো সোশ্যাল মিডিয়া। মাত্র ১ মিনিট ৪১ সেকেন্ডের এই প্রোমোতে যা ঘটেছে, তাতে সিনেমাপ্রেমীদের উত্তেজনা চরমে পৌঁছেছে।
ট্রেলার শুরুতেই যেন আবহাওয়ার সতর্কবার্তার মতো ঘোষণা—“দেশে দেখা দিতে পারে ভয়াবহ ঝড়! তাপমাত্রা বা বাতাসের গতি অস্বাভাবিক হারে বাড়তে পারে।” এই ‘বিপদ সংকেত’ বাস্তবের নয়, বরং প্রতীকী। কারণ, পর্দায় শাকিব খানের আগমন মানেই যেন এক আবহাওয়াগত তাণ্ডব।
প্রথমার্ধজুড়ে ট্রেলারে রহস্য আর নাটকীয়তার মিশেল। শাকিব খানকে দেখা যায় পুরো সময় মুখোশ পরা অবস্থায়, যা বাড়িয়ে দিয়েছে কৌতূহল—তিনি কি নায়ক, না কি খল চরিত্রে? পরিচালক রায়হান রাফি এই বিষয়ে কোনো ইঙ্গিত না দিয়ে রহস্য আরো ঘনীভূত করেছেন।
ট্রেলারের একদম শেষ ভাগে এক ঝলকে দেখা যায় জয়া আহসানকে, হাতে বন্দুক, মুখোমুখি শাকিব খানের। অন্যদিকে, সাবিলা নূর ছবিতে অভিনয় করলেও ট্রেলারে তাকে তেমনভাবে পাওয়া যায়নি।
চলচ্চিত্রটি প্রযোজনা করছে চরকি ও এসবিএল, আর ট্রেলারের চিত্রনাট্য ও নির্মাণশৈলী দেখে বোঝা যাচ্ছে—এটি হতে যাচ্ছে ঈদের সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটি। এমনকি অনেকে আগাম বলছেন, “তাণ্ডব”-এর এই ট্রেলার ঢাকাই ইন্ডাস্ট্রির নতুন বিপদ সংকেত।
আপনার চোখে এই মুখোশের পেছনের শাকিব কি হিরো না ভিলেন? উত্তর খুঁজে পেতে হলে অপেক্ষা করতে হবে সিনেমা মুক্তির দিন পর্যন্ত।
সব খবর সবার আগে পেতে Sportshour24 এর সাথেই থাকুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?