ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
আজ থেকে আইপিএল শুরুর কথা থাকলেও শুরু হলো নতুন জল্পনা
ভারত-পাকিস্তান সংঘাতের কারণে মাঝপথে স্থগিত ঘোষণা করা হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। সপ্তাহ খানেকের বিরতির পর আবারো আজ থেকে শুরু হওয়ার কথা ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগ। তবে আজকের ম্যাচ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
আজ শনিবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হওয়ার কথা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। এই ম্যাচটি বেঙ্গালুরুর ঘরের মাঠে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়ার কথা রয়েছে। একই সময়ে বেঙ্গালুরুতে বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা আছে। তাই ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
বেশ কিছু দিন ধরেই বৃষ্টি হচ্ছে বেঙ্গালুরুতে। আজ সকালে বৃষ্টি না হলেও আকাশে কালো মেঘ রয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় টস হওয়ার কথা এই ম্যাচের। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শনিবার সন্ধ্যা ৭টায় বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা ৪৯ শতাংশ। সময় যত বাড়বে, বৃষ্টির সম্ভাবনা তত বৃদ্ধি পাবে।
রাত ৮টায় বৃষ্টির সম্ভাবনা ৬৩ শতাংশ। রাত ৯টায় সেটা বেড়ে ৭১ শতাংশ হবে। রাত ১০টার পর বৃষ্টির সম্ভাবনা কমবে। সেই সময় ৪০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পর আরও কিছুটা কমবে বৃষ্টির সম্ভাবনা। পূর্বাভাস অনুযায়ী রাত ১১টায় বৃষ্টির সম্ভাবনা ৩৪ শতাংশ।
তাই পুরো ৪০ ওভার খেলা নিয়ে যথেষ্ট শঙ্কা আছে। এমনকি খেলা বৃষ্টিতে ভেস্তেও যেতে পারে! নিয়ম অনুযায়ী অন্তত ৫ ওভার করে দু’টি ইনিংস না হলে টি-টোয়েন্টি ম্যাচে ফলাফল আসবে না। অবশ্য আশা দেখাচ্ছে এম চিন্নাস্বামী স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা। ভারতের অন্যতম সেরা পানি নিষ্কাশন ব্যবস্থা রয়েছে এই মাঠে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE