ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
১ দিনের ব্যবধানেই মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে নতুন সিদ্ধান্ত নিলো বিসিবি
অবশেষে পূরণ হলো দিল্লী ক্যাপিটালসের চাওয়া। ২ ম্যাচ নয়, ৩ ম্যাচের জন্যই এনওসি দেওয়া হলো মুস্তাফিজুর রহমানকে। ফলে আইপিএলের লিগ পর্বের বাকি সব ম্যাচেই মুস্তাফিজকে পাবে দিল্লী। প্লে-অফে ওঠার জন্য টাইগার পেসারকে কাজে লাগাতে পারবে ষোলোআনা। আর এজন্য আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেই ভারতে উড়াল দেবেন কাটার মাস্টার। বিডিক্রিকটাইমকে বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
১০ দলের আইপিএলের পয়েন্ট টেবিলে এ মুহূর্তে দিল্লীর অবস্থান ৫ম। খেলেছে ১১ ম্যাচ, জিতেছে ৬টি। পয়েন্ট ১৩। দলটির পরের ৩ ম্যাচ গুজরাট টাইটান্স, মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংসের বিপক্ষে। শেষ চারের সমীকরণ মেলাতে এই তিনটি ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ অক্ষর প্যাটেলের দলের জন্য।
তবে আইপিএল স্থগিত হলে একে একে বিদেশি ক্রিকেটাররা ভারত ছেড়ে চলে যান। কেউ ফেরেননি ব্যক্তিগত কারণে, কেউ চোটের শিকার। হুট করে ফ্র্যাঞ্চাইজিদের তাই ঘুম হারাম। দিল্লী চোটের কারণে হারায় জ্যাক ফ্রেজার ম্যাকগার্ককে। অন্যদিকে আইপিএলের বাকি অংশ খেলবেন না মিচেল স্টার্ক। তাই ডাক পড়ে মুস্তাফিজুর রহমানের।
রেকর্ড ৬ কোটি রুপি মূল্যে মুস্তাফিজকে দলে নেয় দিল্লী। তবে তখনও মেলেনি ফিজের এনওসি। যখন এলো দিল্লীতে দলভুক্ত হওয়ার খবর, তিনি তখন আরব আমিরাত সফরে যাচ্ছেন জাতীয় দলের সাথে। তবে মুস্তাফিজ ও দিল্লীর চাওয়া শেষমেশ পূরণ করেছে বিসিবি। আরব আমিরাতে এক ম্যাচ খেলেই ফিজ ধরতে পারবেন ভারতের বিমান। দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুস্তাফিজকে পাবে না বাংলাদেশ দল। তবে দিল্লী লিগ পর্বের বাকি ৩ ম্যাচেই পাচ্ছে বাংলাদেশের এই তারকাকে।
স্টার্ক নিয়মিতই ছিলেন দিল্লীর একাদশে। তার জায়গায় এবার মুস্তাফিজকে পালন করতে হবে গুরুদায়িত্ব। একাদশে জায়গাও একপ্রকার পাকা মুস্তাফিজের। এর আগে ২০২২ সালে দিল্লীর হয়ে ৮টি ও ২০২৩ সালে ২টি ম্যাচ খেলেন ফিজ। ২০২২ এ ৮ উইকেট পেলেও ২০২৩ এ উইকেট পান মাত্র একটি। পরের আসরে তাকে দলে নেয় চেন্নাই সুপার কিংস। ২০২৫ এ নিলাম থেকে দল না পেলেও শেষপর্যন্ত আবারো ফিরলেন দিল্লীতে। অপেক্ষা ছিল যার, সেই এনওসিও মিলল অবশেষে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE