ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
এবার দিল্লি স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার ঘোষণা
আইপিএল ২০২৫ এক সপ্তাহের জন্য স্থগিত হওয়ার দিনই বড় ধরনের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম। শুক্রবার সকালেই দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ) একটি বেনামি ইমেইল পায়, যেখানে স্টেডিয়ামটি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
ডিডিসিএর এক শীর্ষ কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “হ্যাঁ, আজ সকালে আমরা একটি হুমকি ইমেইল পেয়েছি এবং সেটা আমরা সঙ্গে সঙ্গে দিল্লি পুলিশকে জানিয়ে দিয়েছি। তারা এরই মধ্যে স্টেডিয়ামে এসে তল্লাশি করেছে।”
হুমকি বার্তায় আরও দাবি করা হয়, ভারতের বিভিন্ন জায়গায় পাকিস্তান-সমর্থক 'স্লিপার সেল' রয়েছে, যাদের ‘অপারেশন সিন্দুর’ নামে একটি পরিকল্পনার অংশ হিসেবে সক্রিয় করা হবে।
উল্লেখ্য, দিল্লির এই স্টেডিয়ামটি দিল্লি ক্যাপিটালসের হোম গ্রাউন্ড এবং ১১ মে দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট টাইটানস ম্যাচটি এখানেই হওয়ার কথা ছিল। তবে তার আগেই ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে বিসিসিআই এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত করে দেয়।
বৃহস্পতিবার ধর্মশালায় দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের ম্যাচ চলাকালীন বিমান হামলার সতর্কতা বেজে ওঠার পর খেলা বন্ধ করে দেওয়া হয়। এর পরদিনই বিসিসিআই আনুষ্ঠানিকভাবে আইপিএল স্থগিতের ঘোষণা দেয়।
বিসিসিআই সেক্রেটারি দেবজিত সাইকিয়া বলেন, “জাতীয় স্বার্থ সবার ওপরে। তাই বর্তমান পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া বিকল্প ছিল না।” তিনি জানান, দেশের সেনাবাহিনীর পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বোর্ড এবং দেশের নিরাপত্তা ও অখণ্ডতার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।
বর্তমানে আইপিএলের ১৬টি ম্যাচ বাকি রয়েছে। সাইকিয়া জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্টেকহোল্ডারদের সঙ্গে পর্যালোচনা করে পরবর্তী সূচি ও ভেন্যু শিগগিরই জানানো হবে। এই ঘটনায় স্পষ্ট, শুধু খেলার মাঠ নয়, নিরাপত্তা নিয়েও এবার বড় পরীক্ষা দিতে হচ্ছে ভারতীয় ক্রিকেটকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE