ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
টি-টোয়েন্টি ইতিহাসে এমন ব্যাটিং ইনিংস আগে দেখা যায়নি
টি-টোয়েন্টিতে এক ইনিংসে জোড়া সেঞ্চুরি বেশ বিরল এক দৃশ্যই। ২০০৬ থেকে পুরোদমে শুরু হওয়া ২০ ওভারের ক্রিকেটে এখন পর্যন্ত জোড়া সেঞ্চুরির ইনিংস দেখা গিয়েছে মোটে ৯ বার। গতকাল পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং ইসলামাবাদ ইউনাইটেডের ম্যাচে দেখা গেল ১০ম জোড়া সেঞ্চুরি।
ইসলামাবাদের বিপক্ষে ম্যাচে কোয়েটার দুই ব্যাটার রাইলি রুশো এবং হাসান নাওয়াজ তুলে নিয়েছেন সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকান ব্যাটার রুশো ৪৬ বলে ১০৪ করেছেন। আর হাসান নাওয়াজ ৪৫ বলে করেছেন শতক। দুজনের ব্যাটে ভর করে ২৬৩ রানের পাহাড়সম এক স্কোর দাঁড় করায় কোয়েটা। সেটাই আবার পিএসএল ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোর।
তবে স্বীকৃত টি-টোয়েন্টিতে এদিনের রেকর্ডটা কেবলই দুই সেঞ্চুরিয়ানের জন্য। রুশো এবং হাসানের সেঞ্চুরি যে একেবারেই নতুন এক ইতিহাসের জন্ম দিয়েছে। প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে একই ইনিংসে দুজন নন-ওপেনার ব্যাটার করলেন সেঞ্চুরি।
এর আগের ৯ জোড়া সেঞ্চুরির ঘটনায় অন্তত একজন ওপেনারের উপস্থিতি ছিল। ৬ বার দেখা গিয়েছে দুই ওপেনারের সেঞ্চুরি। অন্য ৩ বার ওপেনারের সঙ্গে ছিলেন তিন কিংবা চারে নামা কোনো ব্যাটার। আর গতকাল ইসলামাবাদের বিপক্ষে সেঞ্চুরি পেলেন তিনে নামা রাইলি রুশো এবং চারে ব্যাট করতে আসা হাসান নাওয়াজ।
শুধু এখানেই থামছে না রুশো-নাওয়াজ কীর্তি। প্রথমবারের মতো পিএসএলে একই ইনিংসে দেখা গিয়েছে দুই সেঞ্চুরি। সেটাও এক রেকর্ডই বটে। আবার ৫০ থেকে ১০০ রানে যেতে হাসান নাওয়াজ খেলেছেন মোটে ১৬ বল। যেটা পিএসএলে ৫০ থেকে ১০০ করার বিচারে দ্বিতীয় দ্রুততম। এর আগে উসমান খান ১৪ বলে খেলেই ৫০ থেকে ১০০ পর্যন্ত গিয়েছিলেন।
ইতিহাস গড়ার ম্যাচটায় রুশো-নাওয়াজের কোয়েটা জিতেছে হেসেখেলে। ২৬৪ রানের লক্ষ্য খেলতে নেমে প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড অলআউট হয়েছে মোটে ১৫৪ রানে। ১০৯ রানের বিশাল জয় পিএসএল পয়েন্ট টেবিলে কোয়েটার স্থানটা আরও শক্ত করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE