ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
১৯ বছর পর আবারও ইতিহাসের লজ্জার রেকর্ড গড়লো বাংলাদেশ
ওয়ানডে ফরম্যাটে একসময়কার শ্রদ্ধেয় দল বাংলাদেশ এখন র্যাঙ্কিংয়ের দশম স্থানে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সোমবার (৫ মে) প্রকাশিত বার্ষিক র্যাঙ্কিং হালনাগাদে এমন হতাশাজনক অবনমন ঘটে। ১৯ বছর পর এমন অবস্থানে নেমে গেল টাইগাররা। সর্বশেষ ২০০৬ সালে বাংলাদেশ ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে ছিল। এরপর সময়ের সঙ্গে উন্নতি করে ২০১৭ সালে পৌঁছে যায় ছয় নম্বরে।
তবে সাম্প্রতিক সময়ের বাজে পারফরম্যান্সের প্রতিফলন ঘটেছে এই র্যাঙ্কিংয়ে। গত এক বছরে বাংলাদেশ ১১টি ওয়ানডে ম্যাচ খেলেছে, যার মধ্যে জয় এসেছে মাত্র তিনটিতে। বিশ্বকাপের হতাশাজনক পারফরম্যান্স, চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়হীন থাকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারের প্রভাব স্পষ্টভাবে পড়েছে র্যাঙ্কিংয়ে।
নতুন আপডেটে মে ২০২৪ থেকে মে ২০২৫ পর্যন্ত সময়ে শতভাগ পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে এবং পূর্ববর্তী দুই বছরের পারফরম্যান্স ৫০ শতাংশ হিসেবে গৃহীত হয়েছে। এ পদ্ধতিতে ২৯টি ম্যাচ খেলে বাংলাদেশের সংগ্রহ ৭৬ রেটিং পয়েন্ট, যা আগের তুলনায় ৪ পয়েন্ট কম। ফলে র্যাঙ্কিংয়ে তারা এখন আফগানিস্তানের পিছনে।
তবে কিছুটা স্বস্তির বিষয় হলো, টেস্ট এবং টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। টেস্টে আগের মতোই রয়েছে এবং টি-টোয়েন্টিতে নবম স্থানে থাকলেও সেখানেও চার রেটিং পয়েন্ট হারিয়েছে সাকিব-মিরাজরা।
বাংলাদেশ ক্রিকেটের একসময়কার গর্বের ফরম্যাট ওয়ানডে, এখন অনেক প্রশ্নের মুখোমুখি। উন্নতির আশা করেও বারবার ব্যর্থতা, পরিকল্পনায় ঘাটতি এবং ফর্মে থাকা খেলোয়াড়দের অসামঞ্জস্য—সব মিলিয়ে আবারও প্রশ্ন উঠেছে, “উন্নতি কোথায়?”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE