ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশ ক্রিকেটে যুক্ত হলো রিশাদের মতো আরও এক লেগ স্পিনার
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেটে লেগ স্পিনার পাওয়া যেন সোনার হরিণের মতো। গুগলি কিংবা ভ্যারিয়েশন—সব কিছুই হাতের মুঠোয় আনতে পারেন এমন লেগি খুব কমই দেখা যায়। তবে সম্প্রতি নজর কেড়েছেন একজন উদীয়মান লেগ স্পিনার—স্বাধীন ইসলাম। বয়সভিত্তিক দল থেকে শুরু করে ঢাকা প্রিমিয়ার লিগ পর্যন্ত নিজের কার্যকারিতার ছাপ রেখেছেন এই তরুণ।
ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলা স্বাধীন এখন পর্যন্ত তিন ম্যাচে ছয় উইকেট নিয়েছেন। তার ইকোনমি রেটও প্রশংসনীয়—৪.৫ এর নিচে। লালমনিরহাটের ছেলে স্বাধীন জানান, পড়াশোনায় মনোযোগ দিতে না পারায় ছোটবেলা থেকেই ক্রিকেটকে আঁকড়ে ধরেন। চারপাশের মানুষজন তার লেগ স্পিনে প্রতিভা দেখে তাকে উৎসাহ দেন। সেই থেকে শুরু হয় যাত্রা—জেলা, বিভাগীয় দল, আর এখন জাতীয় দলের দুয়ারে।
নিজেকে তৈরি করার পেছনে বড় ভূমিকা রেখেছে ঢাকা প্রিমিয়ার লিগের অভিজ্ঞরা। স্বাধীন বলেন, “সামু ভাই, আফিফ ভাই—সবাই অনেক উৎসাহ দিয়েছেন। বড় ভাইয়েরা পাশে ছিলেন বলেই আত্মবিশ্বাস পেয়েছি।” যদিও তিনি একজন লেগ স্পিনার, তবু আদর্শ হিসেবে দেখেন বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। স্বাধীন বলেন, “ক্রিকেটে আমার আদর্শ সাকিব ভাই। সিলেটে বিপিএলে তার সঙ্গে একই সময়ে বোলিং করেছি। এটা আমার জন্য বড় প্রাপ্তি।”
বর্তমানে অনূর্ধ্ব-১৯ দলের সদস্য হিসেবে শ্রীলঙ্কা সফরে আছেন স্বাধীন। এর আগে আমিরাতের বিপক্ষে লং ভার্সন ম্যাচেও খেলেছেন। সেই দলের পেস বোলিং কোচ নাজমুল হোসেনই তাকে ঢাকা প্রিমিয়ার লিগে সুযোগ করে দেন, যা স্বাধীনকে আরও অনুপ্রাণিত করে। “নাজমুল স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আজীবন কৃতজ্ঞ থাকব তার কাছে,” বলেন স্বাধীন।
সিলেটে বর্তমানে অনুশীলনে ব্যস্ত স্বাধীন ইসলাম, সামনে জাতীয় দলের হয়ে নিজেকে মেলে ধরার অপেক্ষায় এই প্রতিভাবান তরুণ।
ইহান /
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE