ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশের ভয়ংকর বোলিং তাণ্ডবে নিউজিল্যান্ড ‘এ’ দলের লজ্জার হার
প্রথমে ব্যাট করে মাত্র ১৪৭ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড ‘এ’। টাইগার বোলারদের দাপটে ১৩ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা কিউইদের ইনিংসে খানিকটা প্রাণ ফেরে একমাত্র ডিন ফক্সক্রফটের কল্যাণে। তিনি ৬৪ বলে ৭২ রানের দুর্দান্ত ইনিংস খেললেও শেষ রক্ষা হয়নি।
বাংলাদেশের হয়ে বল হাতে দাপট দেখান খালেদ আহমেদ ও তানভীর ইসলাম—উভয়েই ৩টি করে উইকেট নেন। শরিফুল ইসলাম ও এবাদত হোসেন নেন ২টি করে উইকেট।
ব্যাট হাতে অংকনের নায়কোচিত ইনিংসজবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ‘এ’ দল শুরু থেকেই ছিল আত্মবিশ্বাসী। মারকুটে ব্যাটিংয়ে পারভেজ ইমন ১২ বলে ২৪ রান করে আউট হলেও ইনিংস গড়ে দেন এনামুল হক বিজয় ও মাহিদুল ইসলাম অংকন।
বিজয় ৪৫ বলে ৩৮ রানে ফিরলেও অংকন ৬১ বলে ৪২ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। সঙ্গে ছিলেন অধিনায়ক নুরুল হাসান সোহান, যিনি ২৬ বলে ২০ রানে অপরাজিত থাকেন।
সংক্ষিপ্ত স্কোর:নিউজিল্যান্ড ‘এ’: ১৪৭ অলআউট (৩৪.৫ ওভার)বাংলাদেশ ‘এ’: ১৫১/৩ (২৭.২ ওভার)ফল: বাংলাদেশ ‘এ’ ৭ উইকেটে জয়ীসিরিজে: ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ
বাংলাদেশ ‘এ’ দলের এমন জয় সিরিজে তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে, সেই সঙ্গে ঘরোয়া ক্রিকেটে থাকা প্রতিভাবানদের নিয়েও আশাবাদী হতে পারেন জাতীয় দলের নির্বাচকরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE