ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
সহ-অধিনায়কত্ব হারাচ্ছেন বুমরাহ, ইংল্যান্ড সফরে আসছেন নতুন মুখ
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বড় এক সিদ্ধান্ত নিতে যাচ্ছে। আসন্ন ইংল্যান্ড সফরের জন্য জাতীয় দলের সহ-অধিনায়ক হিসেবে জসপ্রীত বুমরাহকে আর রাখছে না বোর্ড। তার বদলে রোহিত শর্মার ডেপুটি হিসেবে একজন নতুন মুখকে দায়িত্ব দেওয়া হবে বলে নিশ্চিত করেছে বোর্ডের একটি সূত্র।
গত অস্ট্রেলিয়া সফরে ভারতের সহ-অধিনায়ক ছিলেন এই পেসার। সে সফরে দুটি টেস্টে নেতৃত্বও দিয়েছিলেন তিনি, যার একটিতে ভারত জয় পেয়েছিল বুমরাহর অধিনায়কত্বে। তবু এবার তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে শারীরিক অবস্থার কথা বিবেচনা করেই।
অস্ট্রেলিয়া সিরিজের শেষ দিকে পিঠের চোটে পড়েন বুমরাহ। সেই চোটের কারণে টেস্টের প্রথম দিন খেলার পর আর মাঠে নামতে পারেননি। এরপর দীর্ঘ তিন মাস ছিলেন মাঠের বাইরে। এমনকি চলতি আইপিএলের প্রথম দিকেও তাকে মাঠের বাইরে থাকতে হয়েছে।
চিকিৎসকরা নির্বাচকদের জানিয়ে দিয়েছেন, ইংল্যান্ড সফরের পাঁচটি টেস্টেই বুমরাহকে পাওয়া যাবে না। ফলে, সিরিজজুড়ে স্থায়ী নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখতে সহ-অধিনায়ক হিসেবে এমন কাউকেই বেছে নিতে চায় বিসিসিআই, যিনি পাঁচটি ম্যাচই খেলতে পারবেন।
বোর্ডের এক কর্মকর্তা জানান, "আমরা এমন একজনকে সহ-অধিনায়ক করতে চাইছি যাকে পাঁচটা টেস্টেই পাওয়া যাবে। বুমরাহকে না সরালে সিরিজে বার বার সহ-অধিনায়ক বদলাতে হবে, যেটা আমরা চাই না।"
আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই ইংল্যান্ড সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে ভারত। সেই লক্ষ্যেই পরিকল্পনায় আনছে পরিবর্তন। তবে নতুন সহ-অধিনায়ক হিসেবে কে আসছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE