ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
আইসিসির নতুন টি-টোয়েন্টি র্যাঙ্কিং প্রকাশ
আইসিসি নারী টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশের। এক ধাপ নিচে নেমে তাদের অবস্থান এখন ১০ নম্বরে। নিগার সুলতানা জ্যোতিদের নিচে নামিয়ে ৯ নম্বরে উঠে এসেছে আয়ারল্যান্ড।
গেল ডিসেম্বরে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে আইরিশ মেয়েদের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগ্রেসরা। ৩ ম্যাচের তিনটিতেই আয়ারল্যান্ডের কাছে হেরেছিল বাংলাদেশ। মূলত এই সিরিজে কোনো ম্যাচ না জেতার কারণে পয়েন্ট হারিয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
বাংলাদেশের টি-টোয়েন্টি রেটিং পয়েন্ট এখন ১৯২। তাদের নিচে ১১ নম্বরে অবস্থান করছে থাইল্যান্ড। ১২ নম্বরে আছে স্কটল্যান্ড, এরপর ১৩ নম্বরে আছে পাপুয়া নিউ গিনি, জিম্বাবুয়ে আছে ১৪ নম্বরে ও নেদারল্যান্ডসের অবস্থান ১৫ নম্বরে। অন্যদিকে টেস্ট ও ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ৯ নম্বরে আছে। চলতি বছরে টি-টোয়েন্টি ক্রিকেটে একেবারেই বাজে সময় পার করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওয়েস্ট সফরে গিয়ে তাদের কাছে সিরিজ হেরেছে ৩-০ ব্যবধানে। এ বছর এখন পর্যন্ত ১১টি ম্যাচেই জয়শূন্য টাইগ্রেসরা। তবে বড় স্বস্তি এসেছে বিশ্বকাপ বাছাইপর্বে। পাকিস্তানে গিয়ে বিশ্বকাপ বাছাইয়ে ভালো খেলেছে জ্যোতির দল। সেখানে ভালো করে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছে বাংলাদেশ। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে শুরু হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। এ আসরে খেলবে মোট আট দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE