ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও শ্রীলংকার ম্যাচ,জেনেনিন ফলাফল
শ্রীলংকার বিপক্ষে ৬ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি হারলেও পরের টানা তিনটিতে জিতে রীতিমতো উড়ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ (শনিবার)কলম্বোতে জাওয়াদ আবরারের সেঞ্চুরিতে শ্রীলংকার যুব দলকে ১৪৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেলেন আজিজুল হাকিম তামিমরা।
সিরিজে দ্বিতীয় সেঞ্চুরি করা জাওয়াদের ১১৩ রানের ইনিংসের ভর করে ৮ উইকেটে ৩৩৬ রান তোলে বাংলাদেশ। বড় এই লক্ষ্য তাড়া করতে নেমে আল ফাহাদের পেসের সাথে আজিজুল তামিম-সানজিদ মজুমদারের স্পিন জাদুতে মাত্র ৩৮.৪ ওভারেই ১৯০ রানে অলআউট হয় শ্রীলংকা।
রান তাড়ায় নেমে কোনোরকমে দলীয় শত রান না পেরোতেই প্রথম ছয় ব্যাটারকে হারায় স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস খেলেন ভিমাথ ভিনসারা। সানজিদের বলে তামিমের হাতে ক্যাচ দেন এই ব্যাটার। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেলা রাসিথ নিমসারা আউট হয়েছেন দলের শেষ ব্যাটার হিসেবে।
এর আগে টস জিতে ব্যাট করতে নেম ৮২ রানের মধ্যে দুই ব্যাটার কালাম সিদ্দিকি ও তামিমকে হারালেও জাওয়াদ-রিজানের ব্যাটে বড় সংগ্রহের দিকে এগোয় বাংলাদেশ। তৃতীয় উইকেটে দুজন মিলে গড়েন ১৩৩ রানের জুটি। ইনিংসের ৩৯ তম ওভারে ব্যক্তিগত ১১৩ রানের নাভোদ্যার বলে নিমসারার হাতে ক্যাচ দিয়ে আউট হন ডানহাতি জাওয়াদ। রিজানের সামনে সেঞ্চুরির সুযোগ থাকলে ৮২ রানের বেশি আর এগোতে পারেননি তিনি।
সিরিজের বাকি দুই ম্যাচ একই মাঠে অনুষ্ঠিত হবে আগামী ৫ ও ৮ মে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE