ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
১৪ বছরের নায়ক এবার খলনায়ক, রাজস্থানের লজ্জাজনক বিদায়
বিশ্বরেকর্ড গড়া এক জয়ের রেশ কাটতে না কাটতেই রাজস্থান রয়্যালসকে গুনতে হলো ভয়ঙ্কর এক লজ্জা। আগের ম্যাচে ইতিহাস গড়ে মাত্র ১৫.৫ ওভারে ২১১ রান তাড়া করেছিল তারা। কিন্তু পরের ম্যাচেই যেন সব ওলটপালট—মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে কেবল ১১৭ রানেই গুটিয়ে যায় রাজস্থান। ১০০ রানের বিশাল ব্যবধানে হারল তারা, আর সঙ্গে সঙ্গে ছিটকে গেল চলমান আইপিএল ২০২৫ থেকে।
আগুনে ব্যাটিং মুম্বাইয়েরগতকাল জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা ও রায়ান রিকেলটনের ব্যাটে দলটি পায় স্বপ্নের সূচনা। ওপেনিং জুটিতে আসে ১১৬ রান। রিকেলটন খেলেন ৩৮ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস; রোহিত শর্মা করেন ৩৬ বলে ৫৩ রান।
শেষদিকে সূর্যকুমার যাদব ও অধিনায়ক হার্দিক পান্ডিয়া মিলে ইনিংসটাকে উড়ন্ত শেষ দেন। দুজনেই ২৩ বল খেলে সমান ৪৭ রান করে অপরাজিত থাকেন। মুম্বাই শেষ পর্যন্ত ২০ ওভারে তোলে ২১৭ রান—এবারের আইপিএলে তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
রাজস্থানের ব্যাটিং ধস: হিরো থেকে জিরোমাত্র এক ম্যাচ আগে ১৪ বছরের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী করেছিলেন ইতিহাস—সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে রাজস্থানের জয় এনে দিয়েছিলেন। এবার সেই বৈভবই ব্যর্থতার প্রতীক। মাত্র ১ রানেই তাকে ফিরিয়ে দেন দীপক চাহার। এরপর একে একে সাজঘরে ফেরেন যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, শুভাম দুবে—কারও ব্যাটেই জ্বলেনি আগুন।
সবচেয়ে বেশি রান এসেছে পেসার জোফরা আর্চারের ব্যাট থেকে—মাত্র ৩০! ফলে ১৬.১ ওভারে ১১৭ রানে অলআউট রাজস্থান।
মুম্বাইয়ের পক্ষে ট্রেন্ট বোল্ট ও কার্ন শর্মা নেন ৩টি করে উইকেট। জাসপ্রিত বুমরাহর শিকার ২ উইকেট।
টুর্নামেন্ট থেকে বিদায় রাজস্থানেরএই হারের ফলে ১১ ম্যাচে ৮টি হার নিয়ে রাজস্থানের বিদায় নিশ্চিত হলো। আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন দলটি এবার খুবই বিব্রতকর পারফরম্যান্স দেখালো শেষ দিকে।
অন্যদিকে, দারুণ ছন্দে ফিরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। শুরুতে ৫ ম্যাচের মধ্যে ৪টিতে হারলেও পরের ৬টি ম্যাচেই জয় পেয়েছে রোহিত–পান্ডিয়ারা। পয়েন্ট টেবিলে তারাই এখন শীর্ষে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE