ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

রাজধানীতে গরম বাড়ার আভাস, সতর্ক করলো আবহাওয়া অফিস

২০২৫ এপ্রিল ৩০ ০৯:৩২:৩৩

রাজধানীতে গরম বাড়ার আভাস, সতর্ক করলো আবহাওয়া অফিস

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় আজ দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৩০ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমনটি জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে সারাদিন আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। এর ফলে সূর্যপ্রখরতা বেশি থাকবে এবং তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি অনুভূত হতে পারে।

এ সময় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

এর পাশাপাশি দিনের তাপমাত্রা ‘সামান্য বৃদ্ধি’ পেতে পারে বলেও জানানো হয়েছে।আবহাওয়া অফিসের তথ্যমতে, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ।

বিশেষজ্ঞরা বলছেন, দিনের বেলা সূর্যের তীব্রতা বেশি থাকায় শরীর সুস্থ রাখতে দিনে পর্যাপ্ত পানি পান ও সরাসরি রোদে না যাওয়ার পরামর্শ দিয়েছেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

সারাদেশ এর অন্যান্য সংবাদ