ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
চরম দু:সংবাদ : নিষিদ্ধ হলেন টাইগার ক্রিকেটার
আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ানোয় এক ম্যাচ নিষিদ্ধ হন তাওহিদ হৃদয়। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনী–মোহামেডান ম্যাচে এই ঘটনা ঘটে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য মোহামেডান স্পোর্টিং ক্লাব আপিল করে।পরে নাটকীয়ভাবে ডানহাতি এই ব্যাটারের শাস্তির মেয়াদ কমানো হয়। যে কারণে সুপার লিগের প্রথম ম্যাচের পরেই মোহামেডানের হয়ে মাঠে নামেন হৃদয়। নতুন করে সেই এক ম্যাচের শাস্তি পুনঃবহাল হচ্ছে হৃদয়ের।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও সিসিডিএমের নতুন কনভেইনর নাজমুল আবেদিন ফাহিম। তার মতে, আগামী ২৬ এপ্রিল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের মধ্যকার সুপার লিগের চতুর্থ ম্যাচে হৃদয় খেলতে পারবেন না।
ফাহিম বলেন, 'আমার মনে হয় আমরা প্রক্রিয়ার কিছুটা বাইরে চলে গিয়েছিলাম। অভ্যন্তরীণভাবে বাইলজ বদল করে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটা নেওয়ার এখতিয়ার এখানে এই কমিটির নেই। আমাদের যেটা করতে হবে আগের যে নিয়ম কানুন ছিল সেটা অনুসরণ করতে হবে।’
হৃদয়ের নিষেধাজ্ঞার বিষয়ে তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আগের একটা ঘটনার কারণে যাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু তাকে এক ম্যাচ পরই খেলতে দেওয়া হয়। আমরা তো সেটা ফিরিয়ে আনতে পারব না। আমরা সেটা (অগ্রণী ব্যাংকের বিপক্ষে হৃদয়ের খেলা) বৈধ ধরে নিচ্ছি। এখন আমরা আগের নিয়মকে বলবৎ করব। সেই অনুযায়ী পরবর্তী ম্যাচে (গাজী গ্রুপের বিপক্ষে) তাওহীদ হৃদয় খেলার সুযোগ পাবে না।'
এর আগে, চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে ম্যাচে বিসিবির লেভেল টু আচরণবিধি ভাঙায় ডানহাতি ব্যাটার তাওহিদ হৃদয়কে শাস্তি দেওয়া হয়। শনিবার (১২ এপ্রিল) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মোহামেডানের ক্রিকেটারদের আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ানোর ঘটনাটি ঘটে। এই ম্যাচে পেসার ইবাদত হোসেনের বল আঘাত করে আবাহনীর ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনের প্যাডে। সেই সময় আউটের জন্য জোরাল আবেদন করেন মোহামেডানের ক্রিকেটাররা।
যদিও সেই জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার তানভীর আহমেদ। আউট না দেওয়ায় আম্পায়ারের কাছে ছুঁটে আসেন মোহামেডানের অধিনায়ক তাওহিদ হৃদয়। অধিনায়কের সাথে দলের অন্য ক্রিকেটাররাও আম্পায়ারকে ঘিরে ধরেন।ঠিক এই সময় আম্পায়ারের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন হৃদয়।
মোহামেডানের ক্রিকেটারদের শান্ত করতে এগিয়ে আসেন লেগ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।কিন্তু মোহামেডানের খেলোয়াড়েরা সৈকতের সঙ্গেও তর্কে জড়ান। হৃদয়কে আঙুল উঁচিয়ে তার সঙ্গে কথা বলতে দেখা যায়। এরপর মোহামেডানের হয়ে খেলা সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিমকেউ সেই সময় এগিয়ে আসতে দেখা যায়।
উল্লেখ্য, বিসিবির কোড অব কন্ডাক্টের ২.৭ ও ২.৮ ধারা ভাঙার কারণে হৃদয়কে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়। সেই সঙ্গে ৮০ হাজার টাকাও জরিমানা করা হ্য়েছে। সবমিলিয়ে দুই ম্যাচ খেলতে পারবেন না হৃদয়। যে কারণে সুপার লিগের প্রথম ম্যাচে বৃহস্পতিবার(১৭এপ্রিল) দেখা যাবে না হৃদয়কে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE