ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
রিশাদের লাহোরের বিপক্ষে ম্যাচে আজ নাহিদ রানাকে দেখা যাবে কিনা, যা জানা গেল
নাহিদ রানার গল্পটাও একই রকম হতে পারত। থাকতে পারতেন রিশাদ হোসেনের মতো আলোচনার কেন্দ্রে। জেতাতে পারতেন দলকে। তবে এসব কিছুই হয়নি। জিম্বাবুয়ে সিরিজের কারণে নাহিদ এখনো পেশোয়ার জালমিতে যোগ দেননি। তাঁর দল হেরেছে নিজেদের প্রথম চার ম্যাচের তিনটিতেই।
সেটাও খুব বাজেভাবে। নাহিদ পেশোয়ারে যোগ দেওয়ার আগেই পয়েন্ট টেবিলের চারে থাকা দলটি টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে কি না, এই শঙ্কাও আছে। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে পাকিস্তানের উদ্দেশ্যে আজ দেশ ছাড়ছেন স্পিডস্টার নাহিদ রানা। এদিকে আজ রিশাদের লাহোর কালান্দার্সের বিপক্ষে রাতে মাঠে নামতে যাচ্ছে নাহিদ রানার পেশোয়ার জালমি। কিন্তু আজকের ম্যাচে একাদশে হয়তো নাহিদ রানাকে রাখা হবে না। তবে পরবর্তী ম্যাচে হয়তো বাবর আজমের একাদশে জায়গা পেতে পারেন নাহিদ রানা।
গতির ঝড় তুলে নিজেকে আরও এক ধাপ ওপরে নিয়ে গেলেন। শ্রেষ্ঠত্বে ওঠার লড়াইয়ে নাহিদ রানা এবার ডাক পেলেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। ড্রাফট থেকে তাঁকে কিনে নিয়েছে বাবর আজমের দল পেশোয়ার জালমি। গোল্ড ক্যাটাগরিতে নাহিদ রানা পাচ্ছেন ৫০ হাজার ডলার, যা বাংলাদেশি মূল্যমানে প্রায় ৬০ লাখ টাকা। নাহিদ রানা কি জিনিস সেটা হাড়েহাড়েই চেনে পাকিস্তান। বিশেষ করে বাবর আজমের তাঁকে ভুলে যাওয়ার কোনো কারণ নেই।
রাওয়ালপিন্ডিতে তো এই বাবর-রিজওয়ানদেরই বারবার নাকানি চুবানি খাইয়েছেন বাংলাদেশের এই স্পিড স্টার। পিএসএল ড্রাফটে বাবর আজম আর তাই ঝুঁকি নিতে চাইলেন না। নাহিদ রানাকে তিনি নিজের দলেই নিয়ে ফেলেছেন। আর সবকিছু ঠিকঠাক থাকলে পরবর্তী ম্যাচে পেশোযার জালমির একাদশেও দেখা যাবে তাকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE