ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
নতুন এক মাইলফলক স্পর্শ করে মোস্তাফিজকে টপকালেন
আইপিএলে বুধবার (২৩ এপ্রিল) সানরাইজার্স হায়দরাবাদকে সহজেই হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেননি জসপ্রিত বুমরাহ। তবে শিকার করেছেন একটি উইকেট। সেই এক উইকেতেই এই মাইলফলক স্পর্শ করেছেন ভারতীয় এই পেসার।
হায়দরাবাদের বিপক্ষে ৪ ওভার বোলিং করে ৩৯ রানে ১ উইকেট নেন বুমরাহ। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে যা বুমরাহর ৩০০তম উইকেট। এর ফলে দ্বিতীয় ভারতীয় পেসার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন বুমরাহ। আর পেস-স্পিন মিলিয়ে ভারতের পঞ্চম বোলার হিসেবে তিনশ বা তার বেশি উইকেটের কীর্তি গড়লেন তিনি।
আগের চার জন হলেন যুজবেন্দ্র চাহাল (৩৭৩), পীযুষ চাওলা (৩১৯) ভুবনেশ্বর কুমার (৩১৮) ও রবিচন্দ্র অশ্বিন (৩১৫)।
এদিকে বুমরাহ তিনশ উইকেট পেয়েছেন মাত্র ২৩৭ ইনিংসে। পেসারদের মধ্যে তার চেয়ে দ্রুততায় এই মাইলফলক ছুঁয়েছেন মাত্র দুইজন। তারা হচ্ছেন, অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু টাই (২০৮ ইনিংস) এবং শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা (২১৭ ইনিংস)। বাংলাদেশের মোস্তাফিজুর রহমান ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন ২৪১ ইনিংসে। ফলে তাকে পেছনে ফেললেন বুমরাহ।
এদিনে একটি উইকেট নিয়েই মুম্বাইয়ের সর্বোচ্চ উইকেট শিকারি বনে গেলেন বুমরাহ। যদিও এখন মালিঙ্গার সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন। আইপিএলে মুম্বাইয়ের হয়ে বুমরাহর উইকেট এখন ১৭০। ২০১৩ সালে আইপিএলে অভিষেক হয়েছিল তার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE