ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
চরম দু:সংবাদ : ফেরত পাঠানো হল ৩১ প্রবাসী বাংলাদেশিকে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন অভিবাসন নীতির অধীনে, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস এবং বিভিন্ন মামলায় দোষী সাব্যস্ত হওয়ার কারণে, রোববার পর্যন্ত ৩১ জন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। পুলিশ স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং বিমানবন্দর ইমিগ্রেশন সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ৩০ জন পুরুষ এবং ১ জন নারী। তাদের মধ্যে তিনজনকে বিশেষ নিরাপত্তার মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থার সদস্যরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসেন। বাকিদের বাণিজ্যিক এবং চার্টার্ড ফ্লাইটে ফেরত পাঠানো হয়। সর্বশেষ, শনিবার একটি চার্টার্ড ফ্লাইটে পাঁচজন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়।
ফেরত পাঠানোর প্রক্রিয়ায় কাউকে হাতকড়া পরানো হয়নি। বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টার ফলে তাদের সম্মানজনকভাবে ফিরিয়ে আনা হয়েছে। কিছুজনকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনী এসকর্ট করে নিয়ে এসেছে, আর বাকিরা সাধারণ যাত্রী হিসেবে ফিরেছেন।
সরকার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো এই বিষয়টির উপর নিবিড়ভাবে নজর রাখছে। ফেরত আসা ব্যক্তিদের সহায়তার জন্য ব্র্যাককে যুক্ত করার পরিকল্পনা চলছে।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি, কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এই ফেরত পাঠানোর প্রক্রিয়াটি পরিচালনা করছে।
পুলিশ স্পেশাল ব্রাঞ্চ এবং যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে সম্প্রতি ঢাকায় একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়, যেখানে ফেরত পাঠানো অভিবাসীদের বিষয়ে আলোচনা করা হয়। বৈঠকে, যাদের ফেরত পাঠানো হয়েছে, তাদের তথ্য আগে থেকেই বাংলাদেশ কর্তৃপক্ষকে জানানো হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE