ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
শ্রীলঙ্কা সফরের ১৫ সদস্যের দল ঘোষণা বাংলাদেশের
৬ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চলতি মাসেই শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সে লক্ষ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজিজুল হাকিম তামিমকে অধিনায়ক করে শনিবার (১৯ এপ্রিল) এই দল ঘোষণা করা হয়।
সিলেটে রোববার (২০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট। দেশের বাকি ক্রিকেটাররা ব্যস্ত সময় পার করছেন ঢাকা প্রিমিয়ার লিগে। এবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলেরও ব্যস্ত সূচি শুরু হচ্ছে। চলতি মাসের শেষে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
আগামী ২১ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশের যুবারা। এই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অতিরিক্ত ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে আরও পাঁচ জনকে। তারা হলেন- রিফাত বেগ, ইয়াসির আরাফাত, মেহরাব হোসেন সিসান, ফারজান আহমেদ আলিফ ও শাহরিয়ার আল আমিন।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২৪ এপ্রিল বাংলাদেশ যুব দল ও লঙ্কানদের ওয়ার্ম আপ ম্যাচ দিয়ে শুরু হবে এই সফরটি। তারপর ২৬ এপ্রিল শুরু হবে প্রথম ওয়ানডে।
পরের দুটি ওয়ানডে ম্যাচ ২৮ ও ৩০ এপ্রিল। সিরিজের শেষ তিন ওয়ানডে যথাক্রমে ৩, ৫ এবং ৮ মে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার হাম্বানটোটায়। আগামী বছর জিম্বাবুয়ে ও নামিবিয়াতে বসবে যুবাদের পরবর্তী বিশ্বকাপ। সেই টুর্নামেন্টেরই প্রস্তুতি হিসেবে এই সিরিজ।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড: আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার, সামিউন বাশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, রাফি উজ জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অ্যালিন, সানজিদ মজুমদার, সাদ ইসলাম রাজিন, শাহরিয়ার আহমেদ, মোহাম্মদ আব্দুল্লাহ এবং ফারহান শাহরিয়ার।
স্ট্যান্ডবাই: রিফাত বেগ, ইয়াসির আরাফাত, মেহরাব হোসেন সিসান, ফারজান আহমেদ আলিফ এবং শাহরিয়ার আল আমিন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE