ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কঠিন সমীকরণে ওয়েস্ট ইন্ডিজ, হেরেও যেভাবে বিশ্বকাপে যাবে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: নিজেদের ম্যাচটা হেরে গিয়েও বাংলাদেশ ছিটকে যায়নি বিশ্বকাপের দৌড় থেকে। পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের বড় হারের পরেও বিশ্বকাপে যাওয়ার স্বপ্ন টিকে আছে বাংলাদেশের। আর সেটার জন্য কৃতিত্ব পেতেই পারে থাইল্যান্ড। আলাদা করে বলতে হচ্ছে, নাত্তাখাম চাংথামের প্রতি। তার এক ফিফটিতে ভর করে উইন্ডিজ নারীদের বিপক্ষে থাইল্যান্ডের স্কোর হয়েছে ১৬৬।
মাঝারি এই সংগ্রহ ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা যদি ৯.৩ ওভার বা ৫৭ বলের মাঝে পার করতে না পারে, তবে বিশ্বকাপে চলে যাবে বাংলাদেশ। এক্ষেত্রে খানিক জটিলতাও আছে। ১৬৬ রানের পর যদি ছক্কা হাঁকিয়ে ১৭২ রান পর্যন্ত স্কোর নেয়া যায়, তবে ক্যারিবিয়ান নারীরা সময় পাবে ৯ দশমিক ৫ ওভার পর্যন্ত। যার অর্থ, ওয়েস্ট ইন্ডিজ ১০ ওভারের মাঝে ১৬৭ রান স্পর্শ করতে না পারলে বাংলাদেশ যাবে বিশ্বকাপে। অন্যথায়, ক্যারিবিয়ান মেয়েরাই হাতে পাবে বিশ্বকাপের টিকিট।
পাকিস্তানের বিপক্ষে হারের পর বাংলাদেশের নেট রানরেট নেমে এসেছে ০.৬৪–এ। বিপরীতে ওয়েস্ট ইন্ডিজের রানরেট এখন -০.২৮। বিশ্বকাপে খেলতে ওয়েস্ট ইন্ডিজকে এই ম্যাচে কেবল জয় পেলেই হবে না, বাংলাদেশকে টপকাতে হবে রানরেটের দিক থেকেও। আর সেই কাজটাই কঠিন হতে যাচ্ছে ক্যারিবিয়ান নারীদের জন্য।
থাইল্যান্ডের ইনিংস অবশ্য শেষ হতে পারতো আরও অনেক আগেই। ওয়েস্ট ইন্ডিজের নারীদের দুর্দান্ত বোলিংয়ে একসময় ৮৫ রানেই ৭ উইকেট হারায় থাইল্যান্ড। চারে চাংথাম একাই ছিলেন প্রাচীর হয়ে। খেলেছেন ৬৬ রানের ইনিংস।
শেষদিকে থাই নারীদের আর কেউই দুই অঙ্কের ঘরে যেতে না পারলেও বলের পর বল খেলে গিয়েছেন, আর সেটাই বাংলাদেশের স্বপ্নটা উজ্জ্বল করেছে বিশ্বকাপের দৌড়ে।
থাইল্যান্ডের হয়ে এদিন চানথামের ৬৬ রানের পাশাপাশি ২৯ রান করেছেন ওপেনার বুচাথাম। উইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট অ্যাফি ফ্লেচারের। ৩ উইকেট পেয়েছেন আলিয়াহ অ্যালাইনে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE