ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
পাকিস্তানকে মাঝারি রানের টার্গেট দিলো বাংলাদেশ
আইসিসি প্রমীলা ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত হলেও বাংলাদেশকে এই ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। বিশ্বকাপ টিকিট নিশ্চিতের লক্ষ্যে আগে ব্যাট করতে নেমে নিগার সুলতানা জ্যোতির দল জড়ো করেছে ১৭৮ রান।
লাহোরে টস জিতে ব্যাট করতে নেমে এদিন খুব একটা সুবিধা করতে পারেনি ফর্মে থাকা বাংলাদেশের ব্যাটিং ইউনিট। প্রথম বলে চার মেরে রানের খাতা খোলা বাঘিনীরা দলীয় ১০ রানে হারায় ফারজানা হককে, তিনি আবার নিজের রানের খাতা খুলতে পারেননি। দারুণ কিছুর ইঙ্গিত দেওয়া দিলারা আক্তার ১৩ রানে সাজঘরে ফিরলে অধিনায়ক জ্যোতির থিতু হতে পারেননি। ২১ রানে ৩ উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে যায় বাংলাদেশ।
শারমিন আক্তারকে নিয়ে ঋতু মণি লড়াই চালিয়ে যান। ৪৭ বলে ২৪ রান করে শারমিন বিদায় নিলে নাহিদা আক্তারও সাজঘরে ফেরেন ১৯ রানে। এরপর হাল ধরেন ফাহিমা খাতুন।
ঋতু ২ রানের জন্য অর্ধশতক হাতছাড়া করেন। ৫৩ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন ফাহিমা। শেষপর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৮ রান দাঁড়ায় বাংলাদেশের সংগ্রহ।
পাকিস্তানের পক্ষে সাদিয়া ইকবাল তিনটি এবং ফাতিমা সানা ও ডায়ানা বেগ দুটি করে উইকেট শিকার করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE