ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
পিএসএলে ইতিহাস গড়লেন হাসান আলি, ভাঙলেন ওয়াহাব রিয়াজের রেকর্ড
৮৪ ইনিংসে ১১৬ উইকেট! পিএসএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি এখন হাসান আলি!
পাকিস্তান জাতীয় দলে নিয়মিত না হলেও হাসান আলির বোলিং জাদু এখনো ফুরিয়ে যায়নি—এ কথা ফের প্রমাণ করলেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। করাচি কিংসের এই ডানহাতি পেসার এখন এক অনন্য উচ্চতায়। তিনি হয়ে উঠেছেন পিএসএলের সর্বকালের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার!
গতকাল (শুক্রবার) পেশোয়ার জালমির বিপক্ষে ৪ ওভারে ২৭ রানে ৩ উইকেট নিয়ে পিএসএলে ১১৬ উইকেটের মাইলফলক স্পর্শ করেন হাসান। এই রেকর্ড গড়তে তিনি খেলেছেন মাত্র ৮৪ ইনিংস। পেছনে ফেলেছেন ওয়াহাব রিয়াজকে, যিনি ৮৭ ইনিংসে শিকার করেছিলেন ১১৩ উইকেট।
পিএসএলের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকা:
খেলোয়াড় উইকেট ইনিংসহাসান আলি ১১৬ ৮৪ওয়াহাব রিয়াজ ১১৩ ৮৭শাহিন শাহ আফ্রিদি ১০৮ ৭৪শাদাব খান ৯৭ ৮৬ফাহিম আশরাফ ৭৯ ৭৩ চলতি আসরে দুর্দান্ত ফর্মে হাসানএবারের আসরেও দুর্দান্ত ছন্দে আছেন হাসান আলি। এখন পর্যন্ত ৩ ম্যাচে তার উইকেটসংখ্যা ৮, ইকোনমি রেট মাত্র ৮.২৫। তার চেয়ে বেশি উইকেট আছে কেবল জেসন হোল্ডারের, যিনি নিয়েছেন ৯টি। ফলে টুর্নামেন্টে উইকেট তালিকার দুই নম্বরে আছেন হাসান।
হাসানের দুর্দান্ত পারফরম্যান্সে তার দল করাচি কিংসও ছন্দে রয়েছে—তিন ম্যাচে জয় দুইটিতে। সমান পয়েন্ট নিয়েও রানরেটে পিছিয়ে থাকায় তারা পয়েন্ট টেবিলের তিন নম্বরে। তালিকার শীর্ষে এখনো অপরাজিত ইসলামাবাদ ইউনাইটেড।
হাসানের পিএসএল যাত্রা:২০১৬ সালে পিএসএলে অভিষেক হওয়া হাসান আলি ইতোমধ্যে খেলেছেন পেশোয়ার জালমি, ইসলামাবাদ ইউনাইটেড, এবং করাচি কিংস-এর হয়ে। গতি, নিখুঁত ইয়র্কার, আর বৈচিত্র্যপূর্ণ বোলিংয়ে এখনও প্রতিপক্ষের বড় মাথাদের নাস্তানাবুদ করতে পারেন এই ৩০ বছর বয়সী পেসার।
২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের নায়ক ছিলেন হাসান। সেই বছরের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হন তিনি। এখন আবার নিজের পুরনো ঝলক ফিরিয়ে এনে দেখাচ্ছেন, অভিজ্ঞতার ছাপ কখনো মুছে যায় না।
কে জানে, এই ছন্দই হয়তো হাসানকে আবার ফিরিয়ে দেবে জাতীয় দলে!
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE