ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজঃ বড় চমক দিয়ে মাহমুদুল্লাহকে অধিনায়ক ঘোষণা
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলমান আসরে মোহামেডানকে নেতৃত্ব দিচ্ছিলেন তামিম ইকবাল। তবে ২৪ মার্চ ম্যাচ খেলার সময় হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। পরবর্তীতে পুরো ডিপিএল থেকে ছিটকে গেছেন তিনি।
এমন অবস্থায় মোহামেডানের দায়িত্ব দেয়া হয় অভিজ্ঞ ব্যাটার তাওহীদ হৃদয়। ডানহাতি ব্যাটারের অধীনে সময়টা ভালোই যাচ্ছিল তাদের। সবশেষ ম্যাচে ৯ বছর ও ১১ ম্যাচ পর আবাহনীকে প্রথমবারের মতো হারায় মোহামেডান। যদিও সেই ম্যাচে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে দুই ম্যাচে নিষিদ্ধ হয়েছেন হৃদয়।
আবাহনীর বিপক্ষে খেলতে নেমে আম্পায়ারকে কটাক্ষ করা ও আচরণবিধি ভঙ্গের দায়ে ২ ম্যাচ নিষিদ্ধ ও ৮০ হাজার টাকা জরিমানার মুখে পড়েছেন মোহামেডানের অধিনায়ক হৃদয়। এ কারণেই সুপার লিগের গুরুত্বপূর্ণ দুই ম্যাচে এই তারকা ব্যাটারকে পাবে না ঢাকার ঐতিহ্যবাহী এই দলটি।
ফলে সুপার লিগের দুই ম্যাচের জন্য অন্য কাউকে নেতৃত্ব দিতে হচ্ছে মোহামেডানকে। দলটিতে আছে অভিজ্ঞ দুই তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। এর মধ্যে মুশফিক যোগ দিয়েছেন জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে। ফলে বাধ্য হয়েই মাহমুদউল্লাহ রিয়াদের কাঁধে দুই ম্যাচের নেতৃত্ব তুলে দিয়েছে মোহামেডান।
ফলে এবার এক মৌসুমেই তিন অধিনায়কের অধীনে খেলার স্বাদ পেতে যাচ্ছেন মোহামেডানের ক্রিকেটাররা। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চলমান ডিপিএলের সুপার লিগ পর্ব। সেখানে প্রথম ম্যাচেই মোহামেডানের প্রতিপক্ষ লিজেন্ডস অব রূপগঞ্জ। এই ম্যাচ দিয়েই অধিনায়কত্ব শুরু করবেন মাহমুদউল্লাহ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE