ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
হঠাৎ বিসিবিতে দুদকের অভিযান, তদন্তে কেলেঙ্কারিসহ পাপনের নামও
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) হঠাৎ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অবস্থিত বিসিবি কার্যালয়ে উপস্থিত হন দুদকের একাধিক কর্মকর্তা।
প্রাথমিকভাবে জানা গেছে, বিসিবির পুরনো নথিপত্র, বিশেষ করে বিপিএলের টিকিট বিক্রিতে দুর্নীতি এবং প্রশাসনিক নানা অনিয়ম নিয়ে অনুসন্ধান চালাতে এ অভিযান শুরু করেছে দুদক।
বিপিএলে টিকিট কেলেঙ্কারি ঘিরেই তদন্তগত বিপিএলে (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) টিকিট বিক্রির ক্ষেত্রে বিসিবির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে আসে। অভিযোগ রয়েছে—টিকিট বণ্টনে অস্বচ্ছতা, বাজার মূল্যের চেয়ে অধিক মূল্যে টিকিট বিক্রি এবং আড়ালে সিন্ডিকেট গঠনের মাধ্যমে কোটি টাকার আর্থিক অনিয়ম হয়েছে।
এছাড়াও, টুর্নামেন্ট আয়োজন সংশ্লিষ্ট কিছু খাতে অস্বাভাবিক ব্যয় ও হিসাবের অসংগতি রয়েছে বলেও অভিযোগ জমা পড়েছে দুদকে।
সাবেক সভাপতি পাপনও নজরদারিতেঅভিযানের অংশ হিসেবে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের আমলে সংঘটিত বিভিন্ন অনিয়মও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। যদিও এখনো তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ গঠন হয়নি, তবে দুদক বিষয়গুলো যাচাই করে দেখছে।
দুদক সূত্রে জানা গেছে, তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনে পাপনসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
ক্রিকেট পাড়ায় চাঞ্চল্যদুদকের এমন হঠাৎ অভিযানে বিসিবি কার্যালয়ে বেশ চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়। অনেকে হতচকিত হয়ে পড়েন, কেউ কেউ আবার নথিপত্র গোছাতে ব্যস্ত হয়ে পড়েন বলে জানা গেছে।
দুদকের অবস্থানদুদকের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “ক্রিকেট সংশ্লিষ্ট বিভিন্ন দুর্নীতির বিষয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ এসেছে। আমরা এখন কাগজপত্র যাচাই-বাছাই করছি। প্রয়োজনে জিজ্ঞাসাবাদ হবে, তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE