ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
পিএসএল অভিষেকেই ৩ রেকর্ডে নাম লেখালেন রিশাদ
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেই ক্রিকেট বিশ্বের নজরে আসেন রিশাদ হোসেন। বল হাতে দ্যুতি ছড়িয়ে একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার প্রস্তাব পান তিনি। কিন্তু দল পেলেও এনওসি জটিলতায় কোনো লিগে খেলা হয়নি এই লেগস্পিনারের। অবশেষে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের জার্সিতে প্রথমবার স্বাদ পেলেন বিদেশি লিগে খেলার। আর সেটার শুরুটাও হলো দারুণ রেকর্ডে।
রোববার (১৩ এপ্রিল) রাওয়ালপিন্ডিতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৭৯ রানে হারিয়েছে লাহোর কালান্দার্স। শুরুতে ব্যাট করতে নেমে ফখর জামান ও স্যাম বিলিংসের ফিফটিতে ৬ উইকেটে ২১৯ রানের বড় পুঁজি পেয়েছিল রিশাদের লাহোর। বড় লক্ষ্য তাড়ায় কোয়েটা শেষ পর্যন্ত ১৬.২ ওভারে অলআউট হয় ১৪০ রানে। বল হাতে ৪ ওভারে ৩১ রানে ৩ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রেখেছেন রিশাদ।
৩ উইকেট শিকারের সুবাদে খুচরো তিনটি রেকর্ডের তালিকায় নিজের নাম উঠিয়েছেন বাংলাদেশের এই স্পিনার। যার দুটো পিএসএলের সাপেক্ষে। আর একটা বাংলাদেশের খেলোয়াড়দের তালিকায়। পিএসএল থেকেই শুরু করা যাক। পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজ লিগে বাংলাদেশি কোনো বোলারের সেরা বোলিং ফিগারের দুইয়ে আছেন রিশাদ হোসেন। পেছনে ফেলেছেন সাকিব আল হাসানের লাহোরের বিপক্ষে ১৪ রানে দুই উইকেটের বোলিং ফিগারকে। ২১ রানে ৩ উইকেট নিয়ে শীর্ষে মাহমুদউল্লাহ রিয়াদ।
৩১ রানে ৩ উইকেট নেয়ার দিনে পিএসএলে বিদেশিদের মধ্যে অভিষেকে সেরা বোলিং ফিগারে দুইয়ে চলে এসেছেন ২৩ বছর বয়সী রিশাদ। কদিন আগেই লাহোরের বিপক্ষে ইসলামাবাদ ইউনাইটেডের ওয়েস্ট ইন্ডিয়ান পেসার জেসন হোল্ডার ২৬ রানে পেয়েছিলেন ৪ উইকেট। সেটাই সেরার তালিকায়। এরপরেই রিশাদের ৩ উইকেটের এই বোলিং ফিগার।
তৃতীয় রেকর্ড বাংলাদেশের সাপেক্ষে। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক ম্যাচে দেশের খেলোয়াড়দের মধ্যে সেরা বোলিং ফিগার এতদিন পর্যন্ত ছিল তানজিম হাসান সাকিবের। গেল বছর গ্লোবাল সুপার লিগে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে ২০ রানে ২ উইকেট শিকারে গড়েছিলেন এই কীর্তি।
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে অভিষেকে ২৬ রানে ২ উইকেট পেয়েছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ৩১ রানে ৩ উইকেট নিয়ে তাদেরকে টপকে গেলেন রিশাদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE