ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
দুর্ভাগ্য লিটনের, করাচির একাদশে সুযোগ পেলেন অজি ক্রিকেটার
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথমবার খেলার অপেক্ষায় ছিলেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাস। কিন্তু মাঠে নামার আগেই চোটে পড়ায় হতাশা নিয়ে দেশে ফিরছেন তিনি। করাচি কিংসের হয়ে মাঠে নামার কথা থাকলেও অনুশীলনের সময় আঙুলে চোট পেয়ে ছিটকে গেছেন লিটন। স্ক্যান রিপোর্টে তার ডান হাতের আঙুলে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়েছে, ফলে অন্তত দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাকে।
এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে করাচি কিংস দ্রুত লিটনের পরিবর্তে দলে নিয়েছে অস্ট্রেলিয়ান ব্যাটার বেন ম্যাকডারমট-কে। অভিজ্ঞ এই ব্যাটার বিগ ব্যাশ লিগ, দ্য হান্ড্রেডসহ একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে ইতোমধ্যেই সুনাম কুড়িয়েছেন।
শুধু লিটন নয়, আরও কয়েকজন ক্রিকেটার ইনজুরির কারণে এবার ছিটকে গেছেন পিএসএল থেকে। ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লসকে বাদ দিয়ে মুলতান সুলতান্স দলে নিয়েছে অ্যাশটন টার্নারকে। করাচি কিংসের কেইন উইলিয়ামসনও টুর্নামেন্টের শুরুতে অনুপস্থিত থাকবেন। বর্তমানে তিনি আইপিএলে ধারাভাষ্যকার হিসেবে ব্যস্ত। তার জায়গায় কয়েকটি ম্যাচের জন্য সুযোগ পেয়েছেন পাকিস্তানের তরুণ ব্যাটার সাদ বেগ।
এছাড়া পিএসএলের মূল ড্রাফটে দল না পাওয়া পাকিস্তানের পেসার ইহসানউল্লাহকে সাপ্লিমেন্টারি ক্রিকেটার হিসেবে দলে নিয়েছে পেশোয়ার জালমি। তিনি রিজার্ভ হিসেবে থাকবেন, কেউ চোটে পড়লে মূল স্কোয়াডে সুযোগ পাবেন।
ফেসবুক পোস্টে লিটন লেখেন,
“আমি করাচি কিংসের হয়ে পিএসএলে খেলার জন্য খুবই রোমাঞ্চিত ছিলাম। কিন্তু অনুশীলনে আঙুলে চোট পাওয়ার পর স্ক্যানে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়েছে। দুঃখজনকভাবে পিএসএলে আমার মিশন শুরুর আগেই শেষ হয়ে গেল। দেশে ফিরে যাচ্ছি, দোয়া করবেন যেন দ্রুত সেরে উঠি।”
গতকাল থেকে শুরু হয়েছে পিএসএলের ১০ম আসর। আজ রাত ৯টায় লিটনের দল করাচি কিংস মাঠে নামবে মুলতান সুলতান্সের বিপক্ষে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE