ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
আইপিএলের ইতিহাসে দুই রেকর্ডের শীর্ষে নারিন
দিন যায়, দিন আসে। থেকে যান আন্দ্রে রাসেল আর সুনীল নারিন। কলকাতা নাইট রাইডার্স বরাবরই নিজেদের পুরাতন খেলোয়াড়দের সম্মান দেয়ার পক্ষে। সেই জায়গা থেকেই হয়ত এখন পর্যন্ত তাদের ভরসার জায়গায় থেকে যান নারিন-রাসেলরা। ক্যারিবিয়ান দুই তারকাও নিজেদের উজাড় করে দিয়েছেন কলকাতার জন্য। চলতি আসরে আন্দ্রে রাসেলকে এখন পর্যন্ত সেভাবে দেখা না গেলেও, সুনীল নারিন ঠিকই নিজের বিধ্বংসী রূপ সামনে নিয়ে এসেছেন।
আইপিএল শীর্ষে নারিন
চেন্নাইকে তাদের মাঠে বিগত ১৭ বছর মোটে ৩ বারই হারাতে পেরেছিল কলকাতা নাইট রাইডার্স। শুক্রবার রাতে হলো চতুর্থবার। বল হাতে ৩ উইকেট আর ব্যাটিংয়ে নেমে ৪৪ রান। চেন্নাইকে টানা ৫ম হার এনে দেয়ার মূল কারিগর তো ওই নারিনই। মূল কাজের কাজ অবশ্য করেছেন নিজের ৪ ওভারের বোলিং স্পেলে।
চার ওভারে খরচ করেছেন মোটে ১৩ রান। পেয়েছেন রাহুল ত্রিপাঠী, রবীন্দ্র জাদেজা এবং মহেন্দ্র সিং ধোনির মহাগুরুত্বপূর্ণ উইকেট। হজম করেননি কোনো বাউন্ডারি। আর এমন এক স্পেলই নারিনকে আইপিএলের বিরল দুই কীর্তির শীর্ষে বসিয়েছে।
আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশিবার বাউন্ডারি হজম না করে পূর্ণ কোটা বোলিং করেছেন সুনীল নারিন। সবমিলিয়ে মোট ১৬ ম্যাচে কোনো বাউন্ডারি হজম না করে স্পেল শেষ করেছেন এই ক্যারিবিয়ান স্পিনার। পেছনে ফেলেছেন ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে। ১৫ ম্যাচে তিনি স্পেল শেষ করেছেন বাউন্ডারি হজম না করেই।
বাউন্ডারি ছাড়া আইপিএল বোলিং স্পেল
১৬ – সুনীল নারিন১৫ – রবিচন্দ্রন অশ্বিন১৩ – হরভজন সিং১০ – অমিত মিশ্র এবং যুজবেন্দ্র চাহালচেন্নাইয়ের বিপক্ষে বোলিং স্পেল শেষে নারিনের ইকোনমি ছিল ৩.২৫। রেকর্ড গড়েছেন এখানেও। আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচে ৪-এর নিচে ইকোনমি রাখা বোলার এখন সুনীল নারিন। ১৩ বার করেছেন এমন স্পেল। এই তালিকায় পেছনে ফেলেছেন আফগানিস্তানের স্পিনার রাশিদ খানকে।
৪-এর নিচে ইকোনমি রেটে সবচেয়ে বেশি আইপিএল স্পেল
১৩ – সুনীল নারিন১২ – রাশিদ খান১০ – অমিত মিশ্র, হারভজন সিং এবং জাসপ্রিত বুমরাহ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE