ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
লিটনের বদলি হিসেবে যে ক্রিকেটারকে বেছে নিলো করাচি
শুরুর আগেই পাকিস্তান সুপার লিগ(পিএসএল) শেষ হয়ে গেছে লিটন দাসের। বাংলাদেশি এই তারকার খেলার কথা ছিল করাচি কিংসের হয়ে। তবে চোট পাওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন লিটন। তার বদলি হিসেবে অজি উইকেটরক্ষক ব্যাটার বেন ম্যাকডারমটকে দলে নিয়েছে করাচি।[গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন] লিটনের বদলি হিসেবে ম্যাকডারমটকে নিয়েছে করাচি। ছবি : করাচি কিংস
প্রথমবারের মতো পিএসএলে খেলার সুযোগ পেয়েছিলেন লিটন দাস। জিম্বাবুয়ে সিরিজ থাকলেও পুরো মৌসুমের জন্য বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র পেয়েছিলেন তিনি। পাকিস্তানে গিয়েও অনুশীলনে চোট পেয়ে কোন ম্যাচ না খেলেই দেশে ফিরে আসছেন লিটন। হেয়ারলাইন ফ্র্যাকচারের কারণে বাংলাদেশি তারকার খেলা হলো না পিএসএলে।
লিটনের বদলি হিসেবে অজি উইকেটরক্ষক ব্যাটার বেন ম্যাকডারমটকে দলে নিয়েছে করাচি কিংস। সামাজিক যোগাযোগমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে ২৫টি টি-টোয়েন্টি খেলেছেন বেন ম্যাকডারমট। ১৮ গড় ও ৯৯.৭০ স্ট্রাইক রেটে রান করেছেন ৩৪২। দক্ষিণ আফ্রিকার এসএটি-২০, শ্রীলঙ্কার এলপিএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন এই অজি তারকা।
নিজে খেলতে না পারলেও দলকে শুভকামনা জানিয়েছেন লিটন। এই তারকার এক ফেসবুক পোস্টে লিখেছেন, ' করাচি কিংসের হয়ে পিএসএল খেলতে আমি খুব মুখিয়ে ছিলাম। তবে সৃষ্টিকর্তার পরিকল্পনা ভিন্নরকম। প্র্যাকটিসের সময় আমি আঙুলে চোট পাই। স্ক্যানে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়েছে, যেটা সারতে অন্তত ২ সপ্তাহ লাগবে। তাই দুঃখজনকভাবে আমার পিএসএল মিশন শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। আমি দেশে ফিরে আসছি এবং আপনাদের দোয়া ও ভালোবাসা চাচ্ছি যাতে দ্রুত সেরে উঠতে পারি। আমার দল করাচি কিংসের জন্য অনেক শুভকামনা রইল।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE