ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
স্বপ্ন শুরুর আগেই শেষ, মাঠে নামার আগেই পিএসএল ছাড়তে হচ্ছে লিটনকে
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে অনেক আশা নিয়ে পাকিস্তান গিয়েছিলেন লিটন দাস। তবে করাচি কিংসের হয়ে মাঠে নামার আগেই ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন এই বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটার। হেয়ারলাইন ফ্র্যাকচারের কারণে আজই দেশে ফিরছেন লিটন।
পিএসএলের দশম আসরে করাচি কিংসের হয়ে খেলতে নামার কথা ছিল লিটনের। তবে উদ্বোধনী ম্যাচের দিনই চোটের কারণে দেশে ফিরতে হচ্ছে তাকে। আঙুলে হালকা হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়েছে, যা গুরুত্বসহকারে ট্রিটমেন্ট না করলে ভবিষ্যতে জটিল রূপ নিতে পারে। মেডিক্যাল টিমের পরামর্শে তাকে অন্তত দুই সপ্তাহের পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ মাসে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে লিটনকে বিশ্রামে রেখেছিল, যাতে তিনি পিএসএলে অংশ নিতে পারেন। কিন্তু শেষ পর্যন্ত সেই সুযোগটিও হারালেন তিনি। করাচি কিংসের স্কোয়াডে আগে থেকেই ছিলেন নিউজিল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার টিম সেইফার্ট। লিটন ছিলেন মূলত তার ব্যাকআপ হিসেবে। এখন সেইফার্টকেই একমাত্র উইকেটরক্ষক হিসেবে খেলাতে হতে পারে দলকে।
তবে করাচি কিংস লিটনের বিকল্প কোনো খেলোয়াড় দলে নেবে কি না, তা এখনও নিশ্চিত নয়। দলটি আজ রাত ৯টায় (বাংলাদেশ সময়) মুলতান সুলতান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের পিএসএল অভিযান শুরু করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE