ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
হুট করেই দেশে ফিরছেন লিটন দাস, বাদ হয়ে গেলো পিএসএল খেলা
লিটন দাস এবারের পাকিস্তান সুপার লিগে খেলার কথা ছিল করাচি কিংসের হয়ে। বাংলাদেশি এই ব্যাটারের আজ মাঠে নামার সম্ভাবনা ছিল। প্রথম ম্যাচে আজ তার দল করাচি কিংস মাঠে নামবে মুলতান সুলতান্সের বিপক্ষে।
তবে লিটনকে অভিষেকের আগেই দেশে ফিরে আসতে হচ্ছে। কারণ তার আঙুলে চোট পেয়েছেন তিনি। যার ফলে এবারের পিএসএল যাত্রা শেষ হয়ে গেছে তার। সেটাও আবার অভিষেকের আগেই।
ম্যাচের আগে গতকাল অনুশীলনে নেমেছিলেন লিটন। কিন্তু সে সময় তিনি তার আঙুলে চোট পান। সেটাও এক আঙুলে নয়, একাধিক আঙুলে। আঙুলগুলোতে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়েছে। এ থেকে সেরে উঠতে তার অন্তত দুই সপ্তাহের মতো সময় প্রয়োজন। মূলত এ কারণে তার পিএসএল শেষ হয়ে গেছে।
লিটন ইতোমধ্যেই করাচির ক্যাম্প ছেড়ে গেছেন। দেশে ফেরার বিমানেও চেপে বসবেন শিগগিরই। বিষয়টি তিনি নিজেই সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।
৩০ বছর বয়সী লিটন এর আগে এলপিএল, আইপিএল ও সিপিএলে খেলেছেন। তবে পিএসএলে যাত্রা এবারই প্রথম হয়েছিল তার।
করাচির হয়ে খেলতে বিসিবির কাছ পুরো মৌসুমের জন্য অনাপত্তিপত্রও পেয়ে গিয়েছিলেন। তবে তার পথ আগলে দাঁড়াল চোট।
‘আমি নিজেকে আনলাকি প্লেয়ার ভাবি’ – আজই প্রকাশিত একটা সাক্ষাতকারে এ কথা বলেছেন লিটন। সে দিনই তাকে ফিরতে হলো পিএসএল অভিষেকের আগেই, অনুশীলনে চোট পেয়ে। দুর্ভাগ্য যেন পিছুই ছাড়ছে না তার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE