ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
পিএসএলে ভয়াবহ দুর্ঘটনা, ক্রিকেটারদের হোটেলে আগুন
ইসলামাবাদ ইউনাইটেড বনাম লাহোর কালান্দার্সের ম্যাচ দিয়ে শুক্রবার (১১ এপ্রিল) পর্দা উঠবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল)। অথচ টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই ভয়াবহ এক দুর্ঘটনার মুখোমুখি হলেন ক্রিকেটাররা।
শুক্রবার বিকালে ইসলামাবাদের সেরেনা হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে বিভিন্ন দলের বিদেশি খেলোয়াড়রা উঠেছিলেন। খবর সামা টিভি’র।
ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটির ডিরেক্টর অব ইমার্জেন্সি জাফর ইকবাল গণমাধ্যমকে জানান, ‘আগুন নেভাতে ছয়টি অগ্নিনির্বাপণের গাড়ি এবং প্রায় ৫০ জন ফায়ার সার্ভিস কর্মী কাজ করেছেন। আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে।’
জেলা প্রশাসনের মুখপাত্র জানান, সাত তলা বিশিষ্ট পাঁচ তারকা হোটেলটির একেবারে উপরের তলায় আগুন ধরে।
এই ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পিএসএলের খেলোয়াড় ও স্টাফসহ সব অতিথিদের পূর্বসতর্কতা হিসেবে সরিয়ে নেওয়া হয়েছে। পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
জেলা প্রশাসন নিশ্চিত করা হয়েছে, কোনো গোষ্ঠীর হামলা থেকে নয়, বরং অবকাঠামোগত ত্রুটির কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE